Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
12 July 2026

‘বাংলার মাদ্রাসা সন্ত্রাসের আঁতুড়ঘর’, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্যের একযোগে বিরোধিতা তৃণমূল-বাম-কংগ্রেসের, নিন্দা প্রস্তাব বিধানসভায়

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্যের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য দেখছে তৃণমূল-বাম-কংগ্রেস

‘বাংলার মাদ্রাসা সন্ত্রাসের আঁতুড়ঘর’, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্যের একযোগে বিরোধিতা তৃণমূল-বাম-কংগ্রেসের, নিন্দা প্রস্তাব বিধানসভায়

লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিষাণ রেড্ডির বাংলার মাদ্রাসা নিয়ে করা মন্তব্য নিয়ে উত্তাল বিধানসভা। মঙ্গলবার লোকসভায় কিষাণ রেড্ডি মন্তব্য করেন, কেন্দ্রের নিশানায় রয়েছে বাংলার মাদ্রাসাগুলি। এখান থেকেই দেশে সন্ত্রাস ছড়াচ্ছে। তিনি বলেন, বর্ধমান, মুর্শিদাবাদের মাদ্রাসাগুলিতে ছাত্রদের প্রভাবিত করছে বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন। মঙ্গলবার লোকসভাতেই তাঁর মন্তব্যের তীব্র বিরোধিতা করেছিলেন লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এই বিতর্কিত মন্তব্য নিয়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য বিধানসভা। তৃণমূলের পাশাপাশি, কংগ্রেস ও বামেরা একযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, রাজনৈতিক উদ্দেশে একটি বিশেষ সম্প্রদায়কে আক্রমণ করছে বিজেপি। বাংলাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক নিশানা করা হচ্ছে বলে বিধানসভায় সরব হন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, একটি বিশেষ সম্প্রদায়ের নাম উল্লেখ করে বিভেদ সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে যৌথ প্রস্তাব আনার সওয়াল করেন তিনি। অন্যদিকে, সংশ্লিষ্ট বিষয়ে একটি নিন্দা প্রস্তাব এনে বিধানসভায় আলোচনার ইঙ্গিত দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

কংগ্রেস নেতা আব্দুল মান্নান বলেন, কেন্দ্রের গুরুত্বপূর্ণ পদে থেকে কিষাণ রেড্ডির এই মন্তব্য সংবিধান বিরোধী। বহু বছর ধরে বাংলায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চলছে। বহু হিন্দু শিক্ষক মাদ্রাসায় পড়ান। হঠাৎ করে এই শিক্ষাকেন্দ্রকে সন্ত্রাসের আঁতুড়ঘর বলে চিহ্নিত করার পেছনে নির্দিষ্ট রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এই মন্তব্য বিদ্বেষমূলক।

আরও পড়ুন: রাজ্যপাল হিসেবে শপথ নিলেন সি ভি আনন্দ বোস, রাজভবনে উপস্থিত ছিলেন মমতা ব্যানার্জি

মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিষাণ রেড্ডি জানান, পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা কড়া হাতে সামলাতে গত ৯ ই জুন রাজ্যকে অ্যাডভাইসারিও পাঠিয়েছে কেন্দ্র।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal