Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
21 June 2026

স্বাস্থ্য পরীক্ষার জন্য শনি ও রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জানুন কোন রুটে হবে যান চলাচল

স্বাস্থ্য পরীক্ষার জন্য শনি ও রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জানুন কোন রুটে হবে যান চলাচল

স্বাস্থ্য পরীক্ষা ও মেরামতির জন্য আগামী ২৯ এপ্রিল অর্থাৎ শনিবার রাত ও ৩০ এপ্রিল অর্থাৎ রবিবার রাতে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। লবাজার সূত্রে খবর, শনিবার রাত ১২ টা থেকে রবিবার সকাল ৬ টা পর্যন্ত এবং রবিবার রাত ১১ টা থেকে সোমবার ভোর ৫ টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু।

 

সেতু বন্ধ থাকা নিয়ে মঙ্গলবার কলকাতা পুলিশ ও হাওড়া, ব্যারাকপুর এবং ডায়মন্ড হারবার পুলিশ একটি বৈঠক করেন। সেই বৈঠকে সেতু বন্ধ থাকার ফলে গাড়িগুলি কোন রাস্তা দিয়ে ঘোরানো হবে সেই নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন:  GTA নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল দার্জিলিং জেলা প্রশাসন, জানুন কবে ভোট 

 

জানা গিয়েছে, টালিগঞ্জ ও ভবানীপুরের দিক থেকে গাড়িগুলিকে নিবেদিতা সেতু দিয়ে পাঠানো হবে। বন্দর এলাকা যেসব গাড়ি আসবে সেগুলো ধর্মতলা ও স্ট্রান্ড রোড হয়ে নিবেদিতা সেতুতে পাঠানো হবে। লালবাজারের তরফে আরও জানা গিয়েছে, বেহালা-আলিপুরের দিক থেকে আসা গাড়িগুলিকে হসপিটাল রোড, ধর্মতলা, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, শ্যামবাজার পাঁচমাথার মোড়, টালা সেতু, বি টি রোড হয়ে নিবেদিতা সেতুতে পাঠানো হবে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal