Take a fresh look at your lifestyle.

WB Election 2021: বিজেপি প্রার্থী পায়েল সরকারের গাড়িতে হামলা

127

বুথে বুথে ঘুরছিলেন বেহালা পশ্চিমের প্রার্থী পায়েল সরকার। আচমকাই হামলা পায়েলের গাড়িতে‌। অভিযোগ তৃণমূলের দিকে।

সূত্রের খবর, গাড়িতে হামলা হলেও জখম হননি বিজেপি প্রার্থী।

গাড়ি নিয়ে বিভিন্ন বুথ ঘুরে দেখছিলেন বিজেপি প্রার্থী। হঠাৎ হরিদেবপুরে থাকাকালীন ২ দুষ্কৃতী বাইক নিয়ে এসে পায়েলের গাড়ির কাঁচ ভেঙে দেয় বলে অভিযোগ। পায়েল জানান, গাড়ি চলছিল। আমি কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে এসে ২ দুষ্কৃতী আমার গাড়ির কাঁচ ইট মেরে ভেঙে দেয়।

এখনও পর্যন্ত তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তদন্তে পুলিশ।

Comments are closed.