ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে নির্ধারিত সময় পঞ্চায়েত ভোট। আগামী ১ মে প্রথম দফায় ভোট শুরু হওয়ার কথা। কিন্তু এখনও আদালতে ভোট নিয়ে জট কাটল না। বুধবার ফের মামলার শুনানি। মঙ্গলবার সিঙ্গল বেঞ্চের শুনানি শুরু হলে রাজ্যের আইনজীবী কল্যান বন্দোপাধ্যায় কোর্টকে জানান, নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর বিচার বিভাগ হস্তক্ষেপ করতে পারে না। জবাবে হাইকোর্টের বিচারপতি বলেন, যদি হস্তক্ষেপ নাই করতে পারত, তবে সুপ্রিম কোর্ট কেন কলকাতা হাইকোর্টের কাছে মামলাটি পাঠাতো। সোমবার রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন সিঙ্গল বেঞ্চের রায়ের অপেক্ষা না করে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ রাজ্য পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলাটি সিঙ্গল বেঞ্চেই পাঠিয়ে দেয়। জানায় প্রয়োজন পড়লে রোজ শুনানি করে মামলাটির দ্রুত নিস্পত্তি করতে হবে। মঙ্গলবারও এই মামলার ফয়সালা না হওয়ায় নির্বাচন কবে হবে তা নিয়েই প্রশ্ন উঠে গেল।
পঞ্চায়েত নির্বাচন নিয়ে অনিশ্চয়তা
Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Leave a Reply