Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
20 June 2026

‘তৃণমূল চোখ দেখালে চোখ গেলে দেওয়া হবে’, ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা সায়ন্তন বসুর, তীব্র সমালোচনা

মুখ্যমন্ত্রীকে বেনজির ব্যক্তিগত আক্রমণ সায়ন্তন বসুর

‘তৃণমূল চোখ দেখালে চোখ গেলে দেওয়া হবে’, ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা সায়ন্তন বসুর, তীব্র সমালোচনা

‘কেউ চোখ দেখালে, আমাদের চোখ গেলে দেওয়ার ক্ষমতা আছে, আঙুল দেখালে আঙুল ভেঙে দেওয়ারও ক্ষমতা আছে’, ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা সায়ন্তন বসুর।
বেফাঁস মন্তব্য করে এর আগেও বিতর্কে জড়িয়েছেন রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসু। মঙ্গলবার ফের বিতর্কিত মন্তব্য বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর। উত্তর ২৪ পরগনার হাবড়ায় দলীয় সভা থেকে তৃণমূলকে নিশানা করে সায়ন্তন বসুর হুমকি, ‘কেউ চোখ দেখালে চোখ গেলে দেওয়ার ক্ষমতা আমাদের আছে, কেউ আঙুল দেখালে আঙুল ভেঙে দেওয়ার ক্ষমতাও আছে আমাদের কর্মীদের’। এরপরে অবশ্য বিজেপি নেতা বলেন, আপাতত এসব করার দরকার নেই।
লোকসভা ভোটের প্রচারে হোক বা কাটমানি ইস্যু, বারবার আক্রমণাত্মক মন্তব্য করে বিতর্ক বাধিয়েছেন সায়ন্তন বসু। লোকসভা ভোটের সময় নিজের কেন্দ্র বসিরহাটে দাঁড়িয়ে মন্তব্য করেছিলেন, ভোট লুঠের চেষ্টা করলে কেন্দ্রীয় বাহিনীকে বলা আছে, তাঁরা যেন পায়ে নয়, বুক লক্ষ্য করে গুলি চালান। কাটমানি ইস্যুকে কেন্দ্র করে কয়েকদিন আগে সায়ন্তন বসু বলেছিলেন, এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে উত্তর প্রদেশের ধাঁচে এনকাউন্টার মডেল চালু করা হবে। মঙ্গলবার হাবড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেও বেনজির ব্যাক্তিগত আক্রমণ করেন এই বিজেপি নেতা। বলেন, তাঁর শিক্ষার অভাব আছে। বিজেপি নেতার এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল।

আরও পড়ুন: ইডেনে ম্যাচ দেখতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ, শুভেচ্ছা চিঠি দিলেন মমতা ব্যানার্জি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal