Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
22 June 2026

করিমপুরে তৃণমূল, কালিয়াগঞ্জে বিজেপি এবং খড়গপুরে কংগ্রেস-বাম জোট এগিয়ে

হয়েছে এক রাউন্ডের গণনা

করিমপুরে তৃণমূল, কালিয়াগঞ্জে বিজেপি এবং খড়গপুরে কংগ্রেস-বাম জোট এগিয়ে

একেবারে প্রাথমিক রাউন্ডের গণনার পর তিন কেন্দ্রে এগিয়ে তিন দল। করিমপুরে এগিয়ে তৃণমূল, কালিয়াগঞ্জে এগিয়ে বিজেপি এবং তাৎপর্যপূর্ণভাবে খড়গপুরে এগিয়ে বাম-কংগ্রেস জোট।
জানা গিয়েছে, করিমপুরে প্রায় সাড়ে ৪ হাজার ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। কালিয়াগঞ্জে ১৬০০ ভোটে এগিয়ে বিজেপি। খড়গপুরে প্রায় ৯০০ ভোটে এগিয়ে কংগ্রেস-বাম জোট।
গত ২৫ নভেম্বর কালিয়াগঞ্জ, খড়গপুর এবং করিমপুরে বিধানসভা উপনির্বাচন হয়। করিমপুরে বিক্ষিপ্তভাবে কিছু গণ্ডগোল হলেও বাকি দুই কেন্দ্রে ভোট হয় মোটামুটি শান্তিপূর্ণ।

আরও পড়ুন: মূল্যবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর শহরের বাজারগুলিতে অভিযান ইবির

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal