Take a fresh look at your lifestyle.

পশ্চিম বর্ধমানে ক্রেতা সুরক্ষা ও সবলা মেলার উদ্বোধন করলেন মন্ত্রী সাধন পান্ডে, শিলান্যাস ক্রেতা সুরক্ষা ভবনেরও

105
শনিবার পশ্চিম বর্ধমান জেলার ক্রেতা সুরক্ষা এবং সবলা মেলা শুরু হল। এদিন এই মেলার উদ্বোধন করেন রাজ্যের উপভোক্তা বিষয়ক দফতর এবং স্বনির্ভর ও স্বনিযুক্তিমন্ত্রী সাধন পান্ডে। সাধারণ মানুষকে সচেতন করতে রাজ্যজুড়ে ক্রেতা সুরক্ষা মেলার আয়োজন করা হচ্ছে দফতরের পক্ষ থেকে। এদিন পাশাপাশি, পশ্চিম বর্ধমান জেলায় ক্রেতা সুরক্ষা আদালতেরও শিলান্যাস করেন মন্ত্রী সাধন পান্ডে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটকও।
সাধন পান্ডে বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে স্বনির্ভর গোষ্ঠীর কাজের ব্যাপক প্রসার ঘটানো হয়েছে, যার মাধ্যমে মহিলাদের প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। আরও বেশি পরিমাণে মহিলাকে এই প্রকল্পের সঙ্গে যুক্ত করার কথা ঘোষণা করেন মন্ত্রী। পাশাপাশি, মন্ত্রী সাধন পান্ডে বলেন, বিভিন্ন জেলায় ক্রেতা সুরক্ষা ভবন তৈরি করা হচ্ছে। যার ফলে সাধারণ মানুষ আরও দ্রুত বিচার পাবেন। মানুষের সচেতনতা বৃদ্ধি করতে একগুচ্ছ প্রচার কর্মসূচি দফতরের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। মন্ত্রী সাধন পান্ডে ক্রেতা সুরক্ষা দফতরকে বিশেষ ধন্যবাদ জানান পশ্চিম বর্ধমানে ক্রেতা সুরক্ষা আদালত গড়ার উদ্যোগ নেওয়ার জন্য। বলেন, এর ফলে স্থানীয় মানুষ বিশেষভাবে উপকৃত হবেন।

Comments are closed.