Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
20 June 2026

এখন দেখছি কম কাজ করে দাঙ্গা লাগালে মূল্য বেশি, জলপাইগুড়ির প্রশাসনিক সভা থেকে বিজেপিকে টার্গেট মমতার

কামতাপুরি অ্যাকাডেমির জন্য ৫ কোটি টাকার অনুদান রাজ্যের

এখন দেখছি কম কাজ করে দাঙ্গা লাগালে মূল্য বেশি, জলপাইগুড়ির প্রশাসনিক সভা থেকে বিজেপিকে টার্গেট মমতার

এখন দেখছি কম কাজ করে দাঙ্গা লাগালে তার মূল্য বেশি হয়ে যাচ্ছে। করোনা পরিস্থিতির পর প্রথম জেলা সফরে গিয়ে জলপাইগুড়ির উত্তরকন্যা থেকে নাম না করে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বললেন, আগে যখন উত্তরবঙ্গ আসতাম, দেখতাম কত অনুন্নত। এখন নিজেই চিনতে পারি না। এই প্রসঙ্গেই মমতা বলেন, এখন তো দেখছি কম কাজ করে দাঙ্গা লাগালে তার মূল্য বেশি হয়ে যাচ্ছে। কাজের কোনও মূল্য নেই।

জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, বিভেদের রাজনীতি করে অনেকেই রাজবংশী-কামতাপুরি সম্প্রদায়ের সঙ্গে অন্যান্যদের ঝামেলা বাঁধিয়ে ফায়দা লুটতে চাইছে। বাংলায় সকলকে নিয়েই আমরা ভালো থাকবো। বলেন মমতা।

লোকসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর মমতা ব্যানার্জির বিশেষ নজরে উত্তরবঙ্গ। করোনা পর্বে মাস ছয়েক জেলা সফর বন্ধ থাকলেও, জলপাইগুড়ি দিয়ে ফের তা শুরু করে দিলেন মমতা।

আরও পড়ুন: বেহালা পূর্বে রত্নার বিরুদ্ধে প্রার্থী শোভন? তালিকায় রদবদলের সম্ভাবনা

এদিন প্রশাসনিক কর্তাদের কাছ থেকে সামগ্রিক কাজের খতিয়ান নেন মমতা। গ্রিভান্স রিড্রেসাল কিংবা সরকারি সুবিধা পেতে সেলফ ডিক্লেয়ারেশনের কথাও বারবার মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। সরকারি কাজ ফেলে যাবে না বলেও এদিন কার্যত হুঁশিয়ারি দেন সরকারি কর্তাদের। তিনি বলেন, সেলফ ডিক্লেয়ারেশনের জন্য কেউ সমস্যায় পড়লে ডিএমদের দেখে নেবো। মানুষের প্রয়োজনে যেন সরকার পাশে দাঁড়ায়, এটাই আমার সরকারের লক্ষ্য, বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এদিন মুখ্যমন্ত্রী চা সুন্দরী প্রকল্পেরও সূচনা করেন। প্রকল্পের প্রথম ফেজে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের রুগ্ন চা বাগানগুলোয় শ্রমিকদের নিখরচায় বাড়ি তৈরি করে দেবে রাজ্য। পাশাপাশি কামতাপুরি অ্যাকাডেমির জন্য ৫ কোটি টাকার অনুদানও তুলে দেন অতুল রায়ের হাতে। আর্থিক অনুদান দেন বক্সা দুয়ার মিউজিয়ামের জন্যও।

করোনা পরিস্থিতির মধ্যে জলপাইগুড়ি দিয়েই প্রশাসনিক বৈঠক শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী। অসাধারণ কাজ করার জন্য মুখ্যমন্ত্রী ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন উত্তরবঙ্গের সমস্ত স্বাস্থ্য কর্মীদের। তিনি বলেন, আপনাদের লড়াইয়ের জন্য আজ উত্তরবঙ্গ ভালো জায়গায় আছে। পাশাপাশি তাঁর পরামর্শ, মাইল্ড ও উপসর্গহীন করোনা সংক্রমিতরা সেফ হাউজে থাকুন। হাসপাতালের বেড খালি রাখতে হবে আশঙ্কাজনক রোগীর জন্য।

আরও পড়ুন: লোকসভা কাণ্ডের জের, বিধানসভায় নিরাপত্তা নিয়ে একাধিক পদক্ষেপ; বিধায়কদের জন্য বিশেষ নির্দেশ 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal