Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

খাগড়াগড় কাণ্ডের অন্যতম অভিযুক্ত কওসর গ্রেফতার

খাগড়াগড় কাণ্ডের অন্যতম অভিযুক্ত কওসর গ্রেফতার

বর্ধমানের খাগড়াগড় বোমা বিস্ফোরণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত মহম্মদ জইদুল ইসলাম ওরফে কওসর ওরফে মিজানকে গ্রেফতার করল এনআইএ। বেঙ্গালুরুর রামানগর থানা এলাকা থেকে সোমবার এনআইএ গোয়েন্দারা মিজানকে গ্রেফতার করেন। বাংলাদেশি জঙ্গি সংগঠন জেএমবি’র প্রথম সারির মাথা হচ্ছে কওসর। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের গোয়েন্দারা তাকে খুঁজছিলেন। ২০১৪ সালে বর্ধমানের খাগড়াগড়ে একটি বাড়িতে ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটে। সেই বাড়ি থেকে বহু বিস্ফোরক উদ্ধার হয়। খাগড়াগড় কাণ্ডের তদন্তভার নেয় এনআইএ। সেই কাণ্ডের অন্যতম চক্রী কওসরের গ্রেফতার এই মামলার তদন্তে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে জানিয়েছে এনআইএ।

আরও পড়ুন: দক্ষিণেশ্বর স্কাই ওয়াক চালু হচ্ছে ৫ ই নভেম্বর, দেখুন ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *