Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
22 June 2026

নরেন ও নরেন… দিদি ও দিদির পাল্টা স্লোগান নিয়ে ভোট ময়দানে অনুব্রত

নরেন ও নরেন… দিদি ও দিদির পাল্টা স্লোগান নিয়ে ভোট ময়দানে অনুব্রত

নরেন্দ্র মোদীর দিদি ও দিদির জবাব দিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এবার অনুব্রতর গলায় নরেন ও নরেন…স্লোগান!

মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে জনসভা করেন অনুব্রত। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘দিদি ও দিদি’ শব্দবন্ধকে প্রবল কটাক্ষ করে বলেন, আমি যদি প্রধানমন্ত্রীকে বলি, নরেন ও নরেন…, তাহলে মানুষ আমাকে কি ভাল বলবে? একইসঙ্গে তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রীর মুখে এ কী ভাষা! কোনও ভাষাজ্ঞান নেই। সংযোজন বীরভূমের কেষ্টর।

ভোট উৎসবে নতুন ট্রেন্ড ‘দিদি ও দিদি’ নিয়ে সরগরম বাংলার রাজনীতি। বিধানসভা নির্বাচনের প্রচারে প্রায় রোজই আসছেন মোদী আর প্রতি সভায় মমতা ব্যানার্জিকে বলছেন ‘দিদি ও দিদি’।

আরও পড়ুন: যাদবপুর কাণ্ড নিয়ে আরও তৎপর রাজ্য; ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গড়ল উচ্চশিক্ষা দফতর 

এদিন জনসভায় অনুব্রত আরও বলেন, একজন মহিলাকে প্রধানমন্ত্রী ব্যঙ্গ করে দিদি ও দিদি বলছেন! লজ্জা লাগা দরকার। তাঁর অভিযোগ, কাজের‌ প্রতিশ্রুতি দিয়ে কাজ করেন না প্রধানমন্ত্রী! দেশের জন্য আজ অবধি কোনও ভাল কাজ করেনি মোদী, দাবি অনুব্রতর। তাঁর খোঁচা, এবার গদি না ছাড়লে, ছারপোকা দিয়ে গদি ছাড়াতে হবে।

এর আগে নরেন্দ্র মোদীর শব্দবন্ধ নিয়ে পাল্টা আক্রমণে গেছিলেন মমতা ব্যানার্জি। মঙ্গলবার কালচিনির জনসভায় বলেন, ব্যাঙের বাচ্চাকে বলে ব্যাঙাচি! আর বিজেপিকে বলে ভ্যাঙাচি। তাই তো খালি আমাকে ভ্যাঙায়!

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal