Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
22 June 2026

আরও ৩ কোটি টিকা চেয়ে কেন্দ্রকে চিঠি নবান্নের

আরও ৩ কোটি টিকা চেয়ে কেন্দ্রকে চিঠি নবান্নের

রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলির জন্য টিকা লাগবে আরও ৩ কোটি। ভ্যাকসিন চেয়ে কেন্দ্রকে চিঠি দিল পশ্চিমবঙ্গ সরকার। এই ৩ কোটি টিকার মধ্যে ২ কোটি টিকা সরকারি হাসপাতালের এবং বাকি ১ কোটি বেসরকারি হাসপাতালের জন্য।

নবান্নের তরফে জানানো হয়েছে, চিঠিতে আপাতত ৩ কোটি টিকার কথা উল্লেখ করলেও  পরবর্তী পর্যায়ে আরও টিকা সরবরাহের অনুরোধ করা হবে কেন্দ্রকে।

সরকারি হাসপাতালগুলিতে ১ কোটি মানুষের টিকাকরণের পরিকল্পনা নিয়েছে রাজ্য প্রশাসন।
মোট ৩ কোটি টিকা দেড় কোটি রাজ্যবাসীকে দেওয়া হবে বলে কেন্দ্রকে জানিয়েছে রাজ্য।

আরও পড়ুন: অন‍্যান‍্য বছরের মতো এবারও রাজ্য সরকার আয়োজন করতে চলেছে বিশ্ব বাংলা শারদ সম্মানের, আবেদন করা যাবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত

অন্যদিকে, ভ্যাকসিন নিয়ে বিশৃঙ্খলার আশঙ্কায় পুলিশকে চিঠি স্বাস্থ্য দফতর।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal