Gold ₹143,750/10g
Silver ₹240.58/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
19 June 2026

বড়ো সাইকেল চালানো শিখতে গিয়ে সাইকেল থেকে পরে গেলেন অভিনেত্রী মিঠাই, সামলালো সৌমিতৃষা! সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে তুমুল ভাইরাল হলো ভিডিও

বড়ো সাইকেল চালানো শিখতে গিয়ে সাইকেল থেকে পরে গেলেন অভিনেত্রী মিঠাই, সামলালো সৌমিতৃষা! সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে তুমুল ভাইরাল  হলো ভিডিও

এই মুহূর্তে টেলিভিশন জগতে সবথেকে জনপ্রিয় ধারাবাহিক জি বাংলার ‘মিঠাই’। টিআরপির দৌড়ে হোক কিংবা দর্শকদের পছন্দের তালিকায় সবক্ষেত্রেই এক নম্বরে বিরাজ করছে ‘মিঠাই’। এই ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন সৌমিতৃষা কুন্ডু। এই ধারাবাহিকে তার বিপরীতে নায়ক অর্থাৎ সিদ্ধার্থ মোদকের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে আদৃত রায়কে। অনস্ক্রিন তাদের জুটি এবং রসায়ন পছন্দ দর্শকদের। শুরু থেকে এখনো পর্যন্ত প্রথম স্থান অধিকার করে বসে রয়েছে মিঠাই রানী।

সৌমিতৃষা কুন্ডু সোশ্যাল মিডিয়ায় ভালোই অ্যাক্টিভ। প্রায়ই শুটিং সেটের নানা ভিডিও ও ছবি কিংবা নিজের ফটোশুটের ঝলক কিংবা বন্ধুদের সাথে সময় কাটানোর নানা মুহূর্তের ঝলক তিনি শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। নেটমাধ্যমে তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। বলতে গেলে এই মুহূর্তে অভিনেত্রী সাফল্যের শীর্ষে পৌঁছে গিয়েছেন ‘মিঠাই’ ধারাবাহিকের হাত ধরে। তার অভিনয় নিয়ে সত্যিই কিছু বলার নেই কারণ নিঃসন্দেহে তিনি একজন দক্ষ অভিনেত্রী।

সম্প্রতি পর্দার মিঠাইয়ের সাইকেল চালানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে। সেখানে দেখা যাচ্ছে অভিনেতা নীলোৎপলকেও। ভিডিও অনুযায়ী অভিনেতা নীলোৎপল সাইকেল চালানো শেখাচ্ছিলেন পর্দার মিঠাইকে। সাইকেল চালাতে গিয়ে পড়তে পড়তে সামলেছেন অভিনেত্রী। সেই দৃশ্য দেখে তার দুই বন্ধু নীলোৎপল ও সায়ক হেসে ফেলেছিলেন। অবশ্য সায়ককে ভিডিওটিতে দেখা যায়নি, কারণ তিনিই তুলছিলেন ভিডিওটি। নিজের ইনস্টা স্টোরিতে এই ভিডিওটি শেয়ার করেছিলেন অভিনেতা।

আরও পড়ুন: বিদেশে উচ্চ মাইনের চাকরি ছেড়ে দুধের ব্যবসা করে আজ কোটিপতি, জানেন কে এই কিশোরী ইন্দুকুরি?

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে নীলোৎপলের সাহায্যে সৌমিতৃষা বড় একটি সাইকেল চালানোর চেষ্টা করছিলেন। আর সায়ক সেই দৃশ্যেরই ভিডিও করে শেয়ার করেছিলেন। তার সেই ভিডিওতে পরক্ষণেই দেখা গিয়েছে বড় সাইকেল চালাতে না পেরে শেষপর্যন্ত বাচ্চাদের সাইকেল চালাচ্ছিলেন সকলের প্রিয় মিঠাই রানী। সম্প্রতি এই ভিডিওটি অভিনেত্রীর অনুরাগীদের সামনে আসা মাত্রই তা ভাইরাল হয়ে গিয়েছে। এই ভিডিওটি দেখে বেশ মজাই পেয়েছেন তারা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Buzz