Take a fresh look at your lifestyle.

২ জন থাকার জন্য কিনেছেন ১৭৩ কোটি টাকার রাজপ্রাসাদ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রী সোনম কাপুরের বিলাসবহুল বাড়ির ছবি, তুমুল ভাইরাল ভিডিও

102

বলিউড অভিনেত্রী সোনম কাপুর ২০১৮ সালে বিয়ে করেছিলেন ব্যবসায়ী আনন্দ আহুজাকে। এরপর নতুন বউ হিসেবে সংসার পেতে ছিলেন তিনি দিল্লির অভিজাত গল্ফ লিঙ্ক রোডে। তবে এবার সোশ্যাল মিডিয়ার পর্দার ভাইরাল হলো অভিনেত্রীর সেই দিল্লির বাড়ির ভিতরের ছবি। এদিন অনুগামীদের সঙ্গে তা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী নিজেই। বলাই বাহুল্য সেই বিলাসবহুল বাড়ির ছবি এদিন মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পর্দায়।

প্রসঙ্গত বর্তমানে বিদেশে বছরের বেশ খানিকটা সময় কাটালেও বাকি সময় দিল্লিতে থাকেন অভিনেত্রী সোনম কাপুর। স্বামী আনন্দ আহুজার সঙ্গে থাকার জন্য ইতিমধ্যেই তারা যে বাড়িটি কিনেছেন তা রাজপ্রাসাদের থেকে কোন অংশে কম নয়। জানা গিয়েছে সেই বিলাসবহুল প্রাসাদের আনুমানিক দাম ১৭৩ কোটি টাকা।

এদিন অভিনেত্রী বাড়ির ভিতরের বেডরুম থেকে শুরু করে বিভিন্ন ঘরের যে ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়, তা থেকে স্পষ্ট বাড়ির অন্দরসজ্জা বাড়ির বাইরের মতোই অভিজাত।

তবে বলাই বাহুল্য তার অনুগামীদের অনেকেই বাড়ি দেখে মুগ্ধ হয়ে গেলেও নেটিজেনদের একটি বড় অংশ মনে করছেন টাকার অপচয় ছাড়া এটি আর কিছুই নয়। মাত্র দুজনের থাকার জন্য একটি বিলাসবহুল রাজপ্রাসাদ কেনার কোনো যুক্তি নেই, এমনটাই দাবি তাদের। তবে তারা যতই সমালোচনা করুন না কেন, অভিনেত্রী কিন্তু সত্যিই অনুগামীদের মুগ্ধ করে দিয়েছেন নিজের বাড়ির ছবি দেখিয়ে।

Comments are closed.