সোমবার অর্ধ দিবস ছুটি। প্রয়াত প্রবাদ প্রতিম শিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে এই ঘোষণা মমতা সরকারের। এছাড়াও আগামী ১৫ দিন রাজ্যের বিভিন্ন জায়গায় লতা মঙ্গেশকরের গান বাজানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত রবীন্দ্রসদনে সুরসম্রাজ্ঞীর প্ৰতিকৃতিতে শ্রদ্ধা জানাতে পারবেন তাঁর ভক্ত ও অনুরাগীরা বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, রবিবার সকালে মুম্বাইয়ের বৃচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
আরও পড়ুন: সিপি-এসপি’র পর এবার ওসি-আইসি’দের বদল শুরু কমিশনের, সরানো হল ৭ অফিসারকে




