Take a fresh look at your lifestyle.

বক্স অফিসে সুনামি আনলো ‘দ্যা কাশ্মীর ফাইলস’, চলতি সপ্তাহেই ২০০ কোটির কালেকশন করতে পারে ‘দ্য় কাশ্মীর ফাইলস’, ভয় পাচ্ছে সালমান খান

273

বর্তমানে বক্স অফিসে একটাই ছবি হিট, বিবেক অগ্নিহোট্রির ‘দ্যা কাশ্মীর ফাইলস’। মুক্তির ১০ দিনেই ১৫০ কোটির ব্যবসা করেছে এই ছবি। এককথায় রমরমিয়ে চলছে এই ছবি। এবারে টার্গেট ২০০ কোটি টাকা।

১৯৯০ সালে কাশ্মীর পণ্ডিতদের উপর হওয়া নির্মম অত্যাচারের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এই ছবি। তবে এই ছবি যেদিন থেকে তৈরির কথা শুরু হয়েছে সেদিন থেকেই এই ছবি নিয়ে তর্ক বিতর্ক, সমালোচনা শুরু হয়েছে। বলিউডের বেশিরভাগ তারকারাই এই ছবি নিয়ে মুখ খুলতে চাইছেন না।

ইতিমধ্যেই এই ছবি উত্তরপ্রদেশ, কর্ণাটক, হরিয়ানা, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, ত্রিপুরা এবং গোয়াতে করমুক্ত করা হয়েছে। এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন তেজ নারায়ণ আগারওয়াল, অভিষেক আগারওয়াল, পল্লবী যোশী এবং বিবেক আগ্নিহোত্রী। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী, দর্শন কুমার, ভাষা সুম্বালি, চিন্ময় মন্ডলেকর, পুনীত ইসার, মৃণাল কুলকার্নি, অতুল শ্রীবাস্তব এবং পৃথ্বীরাজ সারনায়েক।

Comments are closed.