নির্দিষ্ট সময়েই হবে লোকসভা নির্বাচন, ভারত-পাকিস্তানের উত্তপ্ত আবহের মধ্যে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) সুনীল অরোরা। শুক্রবার সংবাদ সংস্থা পিটিআইকে সুনীল অরোরা জানান, আগামী এপ্রিল-মে মাসেই অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন।
আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতির জন্য গত দু’দিন ধরে উত্তর প্রদেশের লখনউয়ে রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। গত ২৮ শে ফেব্রুয়ারি জেলা শাসক ও উচ্চ পদস্থ সরকারি অফিসারদের সঙ্গে বৈঠক করেন। নির্বাচনে ত্রুটি রুখতে সব রকম প্রস্তুতি নেওয়ার জন্য আলোচনা হয় মিটিংয়ে। মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, স্পর্শকাতর নির্বাচনী কেন্দ্রগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানোর ব্যাপারে আলোচনা হয়েছে। নির্বাচনকালীন কোনও দায়িত্বপ্রাপ্ত কর্মচারির বিরুদ্ধে কোনওরকম অভিযোগ এলে তাঁর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলে সাবধান করেন তিনি।
নির্দিষ্ট সময়েই লোকসভা ভোট, ভারত-পাক উত্তেজনার আবহে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার
Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Nation