Take a fresh look at your lifestyle.

বসন্তেই পুড়ছে শহর; আগামী সপ্তাহে আরও বাড়বে তাপমাত্রা, আর কী জানাল আবহাওয়া দফতর?  

145

ভরা বসন্তের মধ্যেই কোথাও নেই বসন্তের আমেজ। মন কেমনের হাওয়ার বদলে গ্রীষ্মের তীব্র দাবদাহ। মার্চের শুরুতেই কার্যত পুড়ছে শহর। এর মধ্যেই আরও আশঙ্কার খবর দিল অলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, আগামী সপ্তাহে তাপমাত্রা আরও বাড়তে চলেছে। 

শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি বেশি। এই পরিস্থিতিতে হাওয়া অফিস জানিয়েছে,আগামী সপ্তাহে কলকাতা সহ সংলগ্ন এলাকার তাপমাত্রা ৩৫ ডিগ্রিও ছাড়িয়ে যেতে পারে। যদিও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়েছে গিয়েছে। পুরুলিয়া, বাঁকুড়ার সহ কয়েকটি জেলায় ইতিমধ্যেই তাপ প্রবাহ শুরু হয়েছে। 

এদিকে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কোনও বৃষ্টির সম্ভবনা নেই বলেই হাওয়া অফিস জানিয়েছে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙে আগামী কয়েকদিনের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রাতে তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। তবে দিনের বেলায় তাপমাত্রা ৪-৫ ডিগ্রি বাড়তে চলছে। চলতি মরশুমে রেকর্ড পরিমাণ গরম পড়বে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। 

Comments are closed.