Take a fresh look at your lifestyle.

বিধানসভা ভোটের পর ৮ মে মাধ্যমিকের ফলপ্রকাশ

29

২০২৬ সালের ২ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এবারের মাধ্যমিক পরীক্ষা। চলেছিল ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। শুক্রবার রাজ‍্য মধ‍্যশিক্ষা পর্ষদ জানিয়েছে আগামী ৮ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে।
২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল ২ মে। পাশের হার ছিল ৮৬.৫৬ শতাংশ।
এবার রাজ্যে বিধানসভা নির্বাচন হচ্ছে। ৪ মে ভোটের ফল প্রকাশ হবে। তারপরে ৮ মে মাধ্যমিক পরীক্ষা ফল প্রকাশ হবে বলে জানাল পর্ষদ।

Comments are closed.