Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
22 June 2026

হাওড়া থেকে ছাড়বে আরও দুটি বন্দে ভারত; কোন কোন রুটে? জানুন বিস্তারিত 

হাওড়া থেকে ছাড়বে আরও দুটি বন্দে ভারত; কোন কোন রুটে? জানুন বিস্তারিত 

বাংলা আরও দুটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে। দুটি ট্রেনই ছাড়বে হাওড়া থেকে। রেলের তরফে জানা গিয়েছে, পুজোর আগেই হাওড়া-রাঁচি এবং হাওড়া পাটনা নতুন এই দুটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়বে। ইতিমধ্যেই হাওড়া-রাঁচি রুটের জন্য বন্দে ভারতের আটটি নতুন কোচ এসে পৌঁছেছে।

রাজ্যে বর্তমানে তিনটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলে। হাওড়া নিউ জলপাইগুড়ি, হাওড়া-পুরী এবং নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি রুটে ট্রেন তিনটি চলে। চতুর্থ এবং পঞ্চম রুট হিসেবে হাওড়া-রাঁচি এবং হাওড়া-পাটনা রুটে বন্দে ভারত চলবে।

হাওড়া থেকে রাঁচি রুটে কোন কোন স্টেশনে বন্দে ভারত দাঁড়াবে, কী সময়সূচী হবে সেসব নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। কয়েক দিনের মধ্যেই রেলের তরফে চূড়ান্ত সূচি জানানো হবে।

আরও পড়ুন: কলকাতা ও হাওড়ার যানজট কাটাতে গঙ্গার নীচে তৈরি হতে চলেছে ছয় লেনের সুড়ঙ্গ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal