Take a fresh look at your lifestyle.

এসআইআর নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে তৃণমূল প্রতিনিধি দল

এসআইআর নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের সরব হলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল দিল্লিতে দেখা করে নির্বাচন কমিশনারের সঙ্গে।
পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন ভোটার তালিকাতেই চুরি হয়েছে। ইভিএম এ চুরি হয়নি। এটাই বিরোধী দলগুলি ধরতে পারেনি।
দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা বৈঠকের পরে সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন এ দিনের বৈঠকে এসআইআর এবং হিয়ারিং সংক্রান্ত মোট দশটি প্রশ্ন করা হয়েছিল তৃণমূলের তরফে। তবে দু-একটি বিষয়ে কিছু উত্তর ছাড়া কোনও প্রশ্নের ইতিবাচক উত্তর দেওয়া হয়নি।
লোকসভায় আশানুরূপ ফল না করলেও বিগত কয়েকটি রাজ্যের নির্বাচনে জয় হয়েছে বিজেপির। মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি এবং বিহারে বিরোধীরা ভোটার তালিকায় কারচুপির ব্যাপারটি ধরতে পারেনি বলে অভিযোগ করেছেন অভিষেক। তাঁর বক্তব্য, প্রতিটি সমমনস্ক রাজনৈতিক দলগুলিকে বলছি, ভোটার তালিকায় চুরি হচ্ছে।

Comments are closed.