ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর মামলায় নজিরবিহীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানিয়ে দিলেন, এবার রাজ্যে জুডিশিয়াল অফিসার নিয়োগ করা হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যাবতীয় সমস্যার সমাধান করবেন তাঁরা।
পাশাপাশি আগামী ২৮ ফেব্রুয়ারিই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। একই সঙ্গে রাজ্যের ডিজি-কেও ভর্ৎসনা করেছে বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির ডিভিশন বেঞ্চ।
এদিন প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, এটা দুর্ভাগ্যজনক। একটা দোষারোপের খেলা চলছে। দু’টি সাংবিধানিক প্রতিষ্ঠান, রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন একে অন্যকে দোষ দিচ্ছে।
শুধু তাই নয়, কমিশন এবং সরকারের মধ্যে বিশ্বাসের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি।

Comments are closed.