Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
21 June 2026

রাজ‍্যের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ, আগামী ২ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

রাজ‍্যের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ, আগামী ২ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

রাজ্যের উপর তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উপকূলীয় পশ্চিমবঙ্গ এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপর গভীর নিম্নচাপ অবস্থান করছে।
এই নিম্নচাপ পরিস্থিতির প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। নিম্নচাপের সঙ্গেই মৌসুমী বায়ুর প্রভাব রয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুলি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
রবিবার নদিয়া, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন: ভোটে জিতলেই ফ্রিতে রামমন্দির দর্শন! প্রতিশ্রুতি দিয়ে নয়া বিপাকে জিতেন্দ্র, শোকজ কমিশনের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal