Take a fresh look at your lifestyle.

শিয়ালদহ রানাঘাট শাখায় চলবে এসি লোকাল ট্রেন

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় চালু হচ্ছে এসি ট্রেন। প্রাথমিক ভাবে সে বিষয়ে আলোচনাও হয়েছে। যদিও রেলের তরফে এ ব্যাপারে সরকারি ভাবে কিছু ঘোষণা করা হয়নি।

দমদম জংশন, সোদপুর, ব্যারাকপুর থেকে শুরু করে রানাঘাট, কৃষ্ণনগরের যাত্রীরা প্রথম এসি ট্রেনে যাতায়াতের সুযোগ পাবেন। সব স্টেশনে এই ট্রেন নাও দাঁড়াতে পারে।
এসি লোকাল ট্রেনের রেক আনা হয়েছে রানাঘাটে। পূর্ব রেল জানিয়েছে, ট্রায়াল রান সফল হলেই রাজ্যের প্রথম এসি লোকাল ট্রেন চড়ার সুযোগ পাবেন যাত্রীরা। তবে কোন শাখায় প্রথম চালু হবে বাতানুকূল ট্রেন? তা এখনও স্পষ্ট জানায়নি রেল। তবে রেলের অন্দরমহলের কানাঘুষো, শিয়ালদহ-কৃষ্ণনগর শাখাতেই প্রথম এই এসি লোকাল চলবে।

Comments are closed.