Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
22 June 2026

ভুঁড়ি নিয়ে নেই কোনো চিন্তা, আয়নার সামনে পেট দেখিয়ে ছবি দিলেন শ্রীলেখা মিত্র

বিনোদন জগতের তারকারা সর্বদাই সচেতন তাদের শরীর ফিটনেস নিয়ে। আর এখন অভিনেত্রীরা ছুটছেন সেই তথাকথিত

ভুঁড়ি নিয়ে নেই কোনো চিন্তা, আয়নার সামনে পেট দেখিয়ে ছবি দিলেন শ্রীলেখা মিত্র

বিনোদন জগতের তারকারা সর্বদাই সচেতন তাদের শরীর ফিটনেস নিয়ে। আর এখন অভিনেত্রীরা ছুটছেন সেই তথাকথিত জিরো ফিগারের পিছনে। হবে একদম ছিপছিপে ফিগার, থাকবেনা শরীরে কোন মেদ। আর এই কারণেই অভিনেত্রীরা করছেন এক্সট্রিম ডায়েট। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন নিজেদের ডায়েট রুটিন। ফ্যানদেরকে নিজের প্রোফাইলে ধরে রাখার জন্য স্লিম ফিট বডি খুবই দরকার। আর এই লকডাউনে নিজেকে ফিট রাখতে চান সকলেই।

তবে টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র বরাবরই একটু আলাদা। তথাকথিত জিরো ফিগার বডি নিয়ে তার কোন মাথা ব্যাথা নেই। নিজের সোশ্যাল মিডিয়ায় বেশ একটিভ থাকেন তিনি। নিজের ফ্যান দের সাথে শেয়ার করে নেন তার দৈনন্দিন নানা মুহুর্ত। তবে লকডাউনে বাড়িতে বসে ফ্যাট জমেছে বডিতে। রীতিমতো বেড়ে গেছে বুড়ি। তাতে খুব একটা চিন্তিত নন শ্রীলেখা মিত্র। লকডাউনে জিমে যাচ্ছেন নিশ্চয়ই তবে মেদ কমানোর জন্য নয় শরীরকে সুস্থ রাখার জন্য। নিজের ছোট্ট ভুঁড়ি নিয়ে বিশেষ একটা মাথা ব্যাথা নেই তার।

আরও পড়ুন: অন‍্যকে ব‍্যঙ্গ করে রোজগার করেন স্বামী,সকলের সামনেই স্বামী কপিল শর্মা কে অপমানিত করে নিচু প্রমাণ করলেন স্ত্রী গিনি, তুমুল ভাইরাল ভিডিও

সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে ছাড়লেন একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ট্যাঙ্ক টপ তুলে দেহের অতিরিক্ত মেদ দেখাচ্ছেন তিনি। ছবির নিচে ক্যাপশনে লিখলেন, ‘ওহ বলছে যেতে পারি কিন্তু কেন যাবো।’ সুস্থ থাকতে গেলে শরীরচর্চা করা খুবই দরকার। কিন্তু তা বলে কোথাও তো লেখা নেই কমাতে হবে শরীরের মেদ, দরকার জিরো ফিগার! সেই মেসেজ দিলেন নিজের ছবির মাধ্যমে। ছবিটি প্রকাশ্যে আসার সাথে সাথেই ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment