Take a fresh look at your lifestyle.

সুখবর!! রাজ্য সরকারের কৃষি বিভাগে নিয়োগ করা হবে চাকুরিপ্রার্থী

224

করোনা আবহেই মিলতে পারে সরকারি চাকরি। কি বিশ্বাস হচ্ছে না তো? তাহলে জেনে নিন এবার রাজ্য সরকারের কৃষি বিভাগে নিয়োগ শুরু হবে। ২০২১ সালের শুরুতেই এই বিভাগে আবেদন করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নবান্ন সূত্রে খবর, কৃষি প্রযুক্তি পদে প্রায় ১২০০ আসন ফাঁকা রয়েছে। এই পদে আবেদনের জন্য শূন্যপদের কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
আবেদনের যোগ্যতাঃ
এছাড়াও গ্র্যাজুয়েট ও পোস্ট-গ্র্যাজুয়েট ছেলে-মেয়েরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স কমপক্ষে ১৮-৪০ বছরের মধ্যে হতে হবে। তফশিলি জাতি-উপজাতির প্রার্থীরা ৫ বছর, ওবিসি ৩ বছর ও দৈহিক প্রতিবন্ধীরা ৮ বছরের ছাড় পাবেন।

নিয়োগ পদ্ধতিঃ
দুটি পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন কৃষি প্রযুক্তির তরফ থেকে পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করবে।

বেতনঃ
চাকরির শুরুতেই মাসিক বেতন ৫,৪০০ টাকা থেকে ২৫,২০০ টাকা এবং গ্রেড পে ২,৯০০ টাকা।

Comments are closed.