Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
8 July 2026

বিয়ের আগে বুঝতে না পারলেও বিয়ের পর সোনালীর স্বামী বুঝতে পারেন, সোনালীর জীবনে অন্য কেউ আছেন! দিদি নাম্বার ওয়ানের মঞ্চে নিজেদের দাম্পত্য জীবনের না জানা কথা তুলে ধরেন সোনালীর স্বামী!, সোশ্যাল মিডিয়া ভাইরাল ভিডিও

বিয়ের আগে বুঝতে না পারলেও বিয়ের পর সোনালীর স্বামী বুঝতে পারেন, সোনালীর জীবনে অন্য কেউ আছেন! দিদি নাম্বার ওয়ানের মঞ্চে নিজেদের দাম্পত্য জীবনের না জানা কথা তুলে ধরেন সোনালীর স্বামী!, সোশ্যাল মিডিয়া ভাইরাল ভিডিও

মানুষের জীবনে কত রকমের মোড় আসে যা ভীষণ রকমের অদ্ভুত ঠিক যেমনটা এসেছে টলি পারার জনপ্রিয় অভিনেত্রী সোনালী চৌধুরী জীবনে। জি বাংলা দিদি নাম্বার ওয়ান এর ‘অগ্নিপরীক্ষা’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী সোনালী চৌধুরী ও তার স্বামী এসেছিলেন। এখানে দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে দাঁড়িয়ে রচনা ব্যানার্জীর সামনে সোনালী চৌধুরীর স্বামী সোনালীর নামে এমন কিছু অভিযোগ করে যা দেখে সকলের চোখ কপালে উঠেছে।

দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে দাঁড়িয়ে সোনালীর স্বামী বলেন যে তিনি বিয়ের দু-তিন মাস পরেই বুঝতে পেরেছিলেন যে সোনালী জীবনে অন্য একজন রয়েছে, স্বামীকে ভালবাসলেও সেই অন্যজনকে বেশি ভালবাসে সোনালী। বিয়ের আগে তিনি এই সত্যিটা বুঝতে পারেননি তবে বিয়ের কয়েক মাস যেতে না যেতেই তিনি বুঝতে পারেন সেটা, বুঝতে পারেন যে, তাকে ছাড়া অন্য কাউকে ভালবাসে সোনালী। এই কথাগুলি দিদি নাম্বার ওয়ানের মঞ্চে দাঁড়িয়ে যখন সোনালীর স্বামী বলছেন তখন রচনা ব্যানার্জি গোল গোল যোগ করে তাকিয়ে আছেন আর উপস্থিত অন্যান্য সদস্যরা অবাক হয়ে গেছেন।

পরে রহস্য উদঘাটন করেন সোনালীর স্বামী। তিনি জানান সোনালী তার স্বামীর থেকেও যাকে বেশি ভালোবাসেন সেটা হলো সোনালীর মোবাইল ফোন। সোনালীর স্বামী যখন সোনালীকে রোমান্টিক ভাবে কিছু বলতে চায় তখন দেখেন যে, সোনালী ফোনের দিকে তাকিয়ে রয়েছে তাই সে বুঝতে পারে সোনালীর জীবনে মোবাইল ফোনের গুরুত্ব তার থেকেও বেশি। এই কথাটি শুনে সবাই হাসতে হাসতে ফেটে পড়ে। সোনালীর স্বামী এমন ভাবে পুরো বিষয়টি বলেছিলেন যেন মনে হচ্ছিল সোনালী স্বামী ভিন্ন অন্য কোন পুরুষের প্রতি আসক্ত, কিন্তু পরে যখন জানা যায় বিষয়টা আসলে তিনি মজা করবার জন্য বলেছেন তখন সকলেই বিষয়টি উপভোগ করতে শুরু করেন।

আরও পড়ুন: বাঙালি মেয়ে ঐশ্বর্যর সাথে জঘন্য কাজ করেছিল আমির! আমিরের সাথে কখনোই কাজ করবেন না ঐশ্বর্য! আমিরের একটি জঘন্য কাজের জন্য চটে গিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন বচ্চন পুত্রবধূ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Story