Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
1 July 2026

হায়দরাবাদে বিশ্বের বৃহত্তম ক্যাম্পাস করল অ্যামাজন, ৫০ লক্ষ ডলার বিনিয়োগ হবে ভারতবর্ষে

হায়দরাবাদের ক্যম্পাসে কাজ করবেন ১৫ হাজারেরও বেশি কর্মী

হায়দরাবাদে বিশ্বের বৃহত্তম ক্যাম্পাস করল অ্যামাজন, ৫০ লক্ষ ডলার বিনিয়োগ হবে ভারতবর্ষে

হায়দরাবাদে বিশ্বের বৃহত্তম ক্যাম্পাস তৈরি করল ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। সাড়ে ৯ একর জমির ওপর তৈরি হওয়া এই ক্যাম্পাসে কাজ করতে পারবেন ১৫ হাজারের বেশি কর্মী।
বুধবার ভারতে প্রথম নিজস্ব অফিস খুলল অ্যামাজন। আইফেল টাওয়ারের থেকে আড়াই গুণ বেশি স্টিল দিয়ে নির্মিত এই অফিসটি অ্যামাজনের বৃহত্তম অফিসও বটে।
ভারতে অ্যামাজনের পথ চলা শুরু ২০০৪ সাল নাগাদ, সেটাও হায়দরাবাদ থেকেই। বর্তমান ভারত তথা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার জন্য যখন একের পর এক সেক্টর বা সংস্থা লোকসানের মুখে পড়েছে, তখন এই ছাপ তাদের ওপর পড়েনি বলে দাবি অ্যামাজনের। অ্যামাজনের বর্তমান স্থায়ী কর্মী সংখ্যা প্রায় ৬২ হাজার এবং চুক্তিভিত্তিক কর্মী সংখ্যা প্রায় দেড় লক্ষ। এবার ভারতে ব্যবসা বাড়ানোর লক্ষ্যে এবং এ দেশের মেধাবি প্রজন্মকে নিয়ে কাজ করার জন্য তারা বিশেষ উদ্যোগী বলে জানাচ্ছে এই ই-কমার্স সংস্থাটি। অ্যামাজন ইন্ডিয়ার ম্যানেজার অমিত আগরওয়াল জানান, গত ১৫ বছর ধরে ভারতে উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ করেছেন তাঁরা। দেশে মোট ৩০ টি অফিস, ১৩ টি রাজ্যে ৫০ টি সেন্টার ছাড়াও, একশোরও বেশি ডেলিভারি স্টেশন রয়েছে অ্যামাজনের।
হায়দরাবাদের অ্যামাজন ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্য এ দেশে দীর্ঘমেয়াদি কাজ করা, জানান অ্যামাজন ইন্ডিয়ার ম্যানেজার।
২০১৩ সালে ভারতীয় বাজারে বিপুল বিনিয়োগ করা ই-কমার্স সংস্থার ব্যবসা এ দেশে ক্রমশ বিস্তারলাভ করছে। সে সিনেমাপ্রেমী ভারতে অ্যামাজন প্রাইমের বিনিয়োগেই হোক, বা জামাকাপড়, অ্যাকসেসরিজ ব্যবসা, সবেতেই অনেক এগিয়ে রয়েছে অ্যামাজন। অমিত আগরওয়াল জানান, ইতিমধ্যেই ভারতে ৫০ লক্ষ ডলার বিনিয়োগের কথা ঘোষণা করেছে অ্যামজন। আগামী দিনে ভারতে আরও বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে জানান অ্যামাজন ইন্ডিয়ার ম্যানেজার।

আরও পড়ুন: পার্শ্বশিক্ষকরা ৫০ হাজার চিঠি পাঠাচ্ছেন প্রধানমন্ত্রীকে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation