Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 June 2026

বিয়েতে ‘চুম্মা চুম্মা দে দে’ গানে উদ্দাম নাচ রাজকুমার-পত্রলেখার! সেলিব্রেট করলেন পত্রলেখা ও রাজকুমার রাও! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

বিয়েতে ‘চুম্মা চুম্মা দে দে’ গানে উদ্দাম নাচ রাজকুমার-পত্রলেখার! সেলিব্রেট করলেন পত্রলেখা ও রাজকুমার রাও! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

দীর্ঘ ১১ বছর ঘনিষ্ঠ প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর অবশেষে বিয়ে করেছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও এবং অভিনেত্রী পত্রলেখা। ১৫ নভেম্বর পরিণতি পেয়েছে তাদের স্বপ্নের সম্পর্ক।চণ্ডীগড়ে এদিন রাজকীয়ভাবে সাতপাকে বাঁধা পড়েন এই তারকা দম্পতি।

চণ্ডীগড়ের সিসওয়ান ফরেস্ট রেঞ্জে লাক্সারি রিসর্ট ওবেরয় সুখবিলাস স্পাতে বিয়ের আসর বসেছিল তাদের। আর সেখানেই বিয়ের সন্ধ্যেবেলায় উদ্দাম নাচে মেতে উঠতে দেখা গেল এই তারকা দম্পতিকে।

বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় নিজেদের ফটো শেয়ার করতেই তা মুহূর্তে এদিন ভাইরাল হয়েছিল। দুজনের পোশাক থেকে শুরু করে হাসিমুখে বিয়ের ফটো সমস্তটাই দারুণ পছন্দ হয়েছিল অনুগামীদের। তার মধ্যে আবার ভাইরাল হলো পত্রলেখা এবং রাজকুমারের নাচের ভিডিও। সাদা পোশাক পরা পত্রলেখা এবং কালো শার্টের সঙ্গে ঘিরে রঙের প্যান্ট পরে রাজকুমারের ‘চুম্মা চুম্মা দে দে’ গানে নাচ দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন তাদের অনুগামীরাও।

আরও পড়ুন: নিজেই গাড়ি চালিয়ে গৌরবকে বিয়ে করতে গেলেন দেবলীনা, নেট পাড়ায় তুমুল ভাইরাল এই বিশেষ ভিডিও

এদিন সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই শুভেচ্ছা বার্তায় ভরেছে কমেন্ট বক্স। শুধুমাত্র সাধারন মানুষ বা এই দম্পতির অনুগামীরা নয়, পাশাপাশি বলিউডের একাধিক সেলিব্রেটি শুভেচ্ছা জানিয়েছেন এই দম্পতিকে। তালিকায় রয়েছেন তাপসী পান্নু থেকে শুরু করে একাধিক প্রথম সারির বলিউড অভিনেতা এবং অভিনেত্রীও।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment