Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
20 June 2026

সংখ্যা নেই, মহারাষ্ট্রে সরকার টিকিয়ে রাখতে পারবে না বিজেপি, আত্মবিশ্বাসী বিরোধীরা

রবিবার সুপ্রিম কোর্টে নৈতিক জয় দেখছে বিজেপি

সংখ্যা নেই, মহারাষ্ট্রে সরকার টিকিয়ে রাখতে পারবে না বিজেপি, আত্মবিশ্বাসী বিরোধীরা

মহারাষ্ট্রে শনিবার সাতসকালে গড়ে ওঠা দেবেন্দ্র ফড়ণবীস সরকারের ভবিষ্যৎ আপাতত সুপ্রিম কোর্টের হাতে। সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ নিয়ে সোমবারই সিদ্ধান্ত জানাতে পারে দেশের শীর্ষ আদালত। কিন্তু তার আগে আত্মবিশ্বাসী শিবসেনা-এনসিপি-কংগ্রেস শিবির। বিরোধী জোটের দাবি, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবেন না ফড়ণবীস। ‘অবৈধ’ সরকারের পতন হবে। উল্টো দিকে বিজেপি এবং অজিত শিবির এ নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে সুপ্রিম কোর্টে যে ২৪ ঘণ্টার মধ্যে ফ্লোর টেস্টের দাবি করেছিল বিরোধীরা, তা রবিবার খারিজ হয়ে যায়।
সুপ্রিম কোর্টে বিরোধী শিবিরের দাবি ছিল, ২৪ ঘণ্টার মধ্যে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে ফড়ণবীস সরকারকে। কিন্তু সে নিয়ে রবিবার কোনও সিদ্ধান্ত জানায়নি সুপ্রিম কোর্ট। সোমবার সেই সিদ্ধান্ত নিতে পারে শীর্ষ আদালত। এই পরিস্থিতিতে বিরোধী শিবির মনে করছে, অজিত পওয়ারকে ভাঙিয়ে কার্যত চুপিসারে শপথ নিলেও সরকার টিকিয়ে রাখতে পারবেন না ফড়ণবীস। সুপ্রিম কোর্টের নির্দেশের পর মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চহ্বণ বলেন, আদালতকে ধন্যবাদ যে রবিবার ছুটির দিনেও আমাদের আর্জি শুনেছেন। আগামিকাল সকাল সাড়ে ১০টায় ফের শুনানি হবে। ফড়ণবীস সরকার বেআইনি। ঘোড়া কেনাবেচার আগেই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেওয়া উচিত।

আরও পড়ুন: এরিকসনের ধার চোকাতে কলকাতায় সম্পত্তিতে হাত অনিল আম্বানীর? হাত পাততে পারেন দাদা মুকেশের কাছেও, খবর সূত্রের

কংগ্রেস মুখপাত্র রণদীপ সূরজেওয়ালার দাবি, ফড়ণবীস নন, জোটের সঙ্গেই সংখ্যাগরিষ্ঠ বিধায়ক রয়েছেন। তিনি বলেন, এনসিপির ৪১ বিধায়কের সই করা চিঠি আমাদের কাছে রয়েছে। আদালতের সামনে সংখ্যাগরিষ্ঠতার চিঠি পেশ করতে হবে। আমরা আদালতে আবেদন করেছি, দ্রুত ফ্লোর টেস্ট করার জন্য। তাতেই প্রমাণ হয়ে যাবে, বিজেপি ও অজিত পওয়ার যে সরকার গঠন করেছে, তা বেআইনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation