Take a fresh look at your lifestyle.

এসএসসি নিয়ে রাজ‍্যের জারি করা বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের

35

স্কুল সার্ভিস কমিশনে নতুন করে নিয়োগের জন্য গত ২৯ মে রুল ও ৩০ মে জারি হওয়া বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলা হল কলকাতা হাইকোর্টে। মামলাকারীর আইনজীবীর অভিযোগ, ৪৪ হাজার নিয়োগের যে বিজ্ঞপ্তি ও রুল প্রকাশ করা হয়েছে তা অবৈধ। মামলাকারীর বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ২০১৬ সালের সিলেকশন প্রোসেস ওই বছরের চাকরি প্রার্থীদের মধ্যে রুল অনুযায়ী করতে হবে, কিন্তু সেই নির্দেশ মানা হয়নি।
আরও অভিযোগ, বয়সের ছাড়ের ক্ষেত্রেও কোনও নির্দেশ মানা হয়নি। নির্দেশ অনুযায়ী, কোনও প্রার্থী যদি একাধিক পরীক্ষায় বসে থাকে তাহলে প্রতি সিলেকশনে বয়েসের ছাড় পাবে। কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে একবার মাত্র সুযোগ দেওয়ার কথা জানানো হয়েছে। মামলাকারীর বক্তব্য শুনে কলকাতা হাইকোর্ট মামলা দায়েরের অনুমতি দিয়েছে। আগামী ৫ জুন বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চে এই মামলার শুনানি।

Comments are closed.