অন্য রাজ্যে কাজে যাওয়া বাংলার শ্রমিকদের হেনস্থা নিয়ে উত্তাল রাজ্যের রাজনীতি। তা নিয়ে হয়েছে মামলাও। দিল্লিতে কাজ করতে গিয়ে আটক পরিযায়ী শ্রমিকদের বর্তমান অবস্থান কী তা নিয়ে কেন্দ্রের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট।
অভিযোগ উঠেছে, এই পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। গোটা বিষয়টি নিয়ে দিল্লির মুখ্যসচিবের সঙ্গে কথা বলতে রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
জানা গিয়েছে, রাজ্যের মুখ্যসচিব, দিল্লির মুখ্যসচিবের সঙ্গে সমন্বয় করে একটি রিপোর্ট আদালতে জমা দেবেন।গত মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে।
শুনানি চলাকালীন রাজ্যের তরফে জানানো হয়, দিল্লির সঙ্গে কথা বলা হয়েছে।
আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন: হাইকোর্টের শর্তসাপেক্ষে চিন্তার ভাঁজ মাথায় নিয়ে সোমবার থেকে শুরু গঙ্গাসাগর




