মমতা: দেশে একটাই সিন্ডিকেট মোদী-শাহের, সবচেয়ে বড়ো তোলাবাজ তো আপনি!

Mamata Banerjee in siliguri

সিন্ডিকেট বিতর্কে সরাসরি মোদীকে কটাক্ষ মমতার। অভিষেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে ইতিমধ্যেই নেমে পড়েছে বিজেপি সহ বিরোধীরা। অভিষেকে নাম না করে প্রতি সভা থেকে তোলাবাজ বলে আক্রমণ করছেন শুভেন্দু অধিকারীরা। এই অবস্থায় মোদী-শাহকেই পাল্টা দেশের সবচেয়ে বড়ো তোলাবাজ আখ্যা দিলেন মমতা ব্যানার্জি।  বললেন, দেশে এখন একটাই সিন্ডিকেট। তার মালিক মোদী-অমিত শাহ। শিলিগুড়ির মঞ্চ থেকে … Read more

বাংলার বিজেপি নেতাদের মোদী: কোনও ব্যক্তিগত আক্রমণ নয়, ইতিবাচক প্রচার করুন

ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থেকে ইতিবাচক প্রচারের প্রতি জোর দিন, প্রার্থী তালিকা নিয়ে দিল্লির বৈঠকে রাজ্য বিজেপির নেতাদের এমনটাই পরামর্শ দিয়েছেন নরেন্দ্র মোদী, খবর বিজেপি সূত্র। বাংলায় একুশের নির্বাচনে প্রথম দু’দফার প্রার্থী তালিকা নিয়ে দিল্লিতে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমে কেন্দ্রীয় নেতা শিব প্রকাশের বাড়িতে, পরে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার … Read more

খেলা হবে কোন কৌশলে? তারকাদের নিয়ে ওয়ার্কশপ তৃণমূলের

প্রচারে গিয়ে শুধু ভোট চাওয়া, বা দু’একটা মামুলি কথা বলে জনতার মন জয় করলে হবে না, অভিনেতাদের বলতে হবে রাজনৈতিক কথা। এবার সেই উদ্দেশ্যে দলে আসা অভিনেতদের জন্য ওয়ার্কশপ-এর আয়োজন করল তৃণমূল। অভিনেতাদের রাজনীতিতে আসা নতুন কিছু নয়। তবে বাংলায় একুশের হাইভোল্টেজ নির্বাচনের আগে রাজনীতিতে তারকা আগমন ঘটছে ঘনঘন। এদিন তৃণমূলের পতাকা তুলে নিয়েছেন সায়ন্তিকা … Read more

কালিমালিপ্তদের দলে নেওয়া বিজেপির সংস্কৃতি, জিতেন্দ্রকে খোঁচা ব্রাত্যর, আমি তো মনেপ্রাণে বিজেপি পাল্টা জিতেন্দ্র

মঙ্গলবার বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের জিতেন্দ্র তিওয়ারি। একবার গিয়ে আবার ফিরে এসে শেষমেশ সেই গেরুয়া শিবিরেই ফিরে গেলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। জিতেন্দ্রর এই যাতায়াতকে কটাক্ষে বিঁধতে ছাড়েনি সদ্য প্রাক্তন দল তৃণমূল। বুধবার ব্রাত্য বসু খোঁচা দিয়ে বলেন, ওঁর টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল, তাই হয়তো বিজেপিতে। পাশাপাশি বিজেপিকে আক্রমণ করে ব্রাত্যের কটাক্ষ, বিজেপির সংস্কৃতি হল … Read more

Left-Cong-ISF Alliance: জট ১০-১২ টি আসনে, দু’একদিনের মধ্যে সমস্যা মিটবে, আশাবাদী বাম নেতৃত্ব

একুশের নির্বাচনে বাম কংগ্রেস ধর্ম নিরপেক্ষ জোটের আসন বণ্টনের প্রক্রিয়া শেষের পথে। জোটের অন্যতম শরিক ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সঙ্গে বামেদের আসন সমঝোতা হলেও কংগ্রেসের সঙ্গে জটিলতা এখনও থেকে গিয়েছে। জোটের শর্ত অনুযায়ী আব্বাস সিদ্দিকির দলকে ৩০ টি আসন ছাড়ার কথা। যার মধ্যে ২০ টা সিপিএম এবং দশটি কংগ্রেসের তরফে। সূত্রের খবর, উত্তরবঙ্গে মূলত মালদা মুর্শিদাবাদে … Read more

বাতিল কলকাতায় জোড়া রোড শো, আসছেন না অমিত শাহ

Amit Shah Calls Farmers

ফের বাতিল অমিত শাহের বঙ্গ সফর। ৭ মার্চ মোদীর ব্রিগেডের আগে উত্তর ও দক্ষিণ কলকাতায় রোড শো করার কথা ছিল অমিত শাহের। কিন্তু শোনা যাচ্ছে সেই সফর আপাতত বাতিল। আগামী রবিবার ব্রিগেডে মেগা র‍্যালি করবেন মোদী।  এখন প্রশ্ন উঠছে কেন, বাতিল হল অমিত সফর?  বিজেপির অন্দরের একটি অংশের দাবি, বামেদের ব্রিগেডে জনসমাগম একটা অলিখিত চ্যালেঞ্জ … Read more

ABP Ananda-CNX যৌথ সমীক্ষা: TMC ১৪৬-১৫৬, BJP ১১৩-১২১, Left-Cong ২০-২৮

ABP Ananda CNX

হাতে আর কয়েকটা দিন, তারপরেই রাজ্যে বিধানসভা ভোট। এই পরিস্থিতিতে, এবিপি আনন্দ-সিএনএক্স-এর যৌথ সমীক্ষা বলছে, একক ক্ষমতায় নবান্ন দখলের লড়াইয়ে এগিয়ে রয়েছে তৃণমূল। দ্বিতীয় স্থানে বিজেপি।  রাজ্যে ৪২ টি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ১১২ টি বিধানসভা কেন্দ্রকে বেছে নিয়ে এই জনমত সমীক্ষা চালানো হয়। ১১২টি বিধানসভায় মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ৮ হাজার ৯৬০ জনের মতামত … Read more

মহুয়ার গতিবিধির উপর নজর রাখতে BSF মোতায়েন! প্রত্যাহারের দাবি জানিয়ে চিঠি সাংসদের  

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের দিল্লির বাড়ির বাইরে দাঁড়িয়ে তিন বিএসএফ জওয়ান। হাতে অ্যাসল্ট রাইফেল। ট্যুইটে সেই ছবি পোস্ট করে মহুয়া লেখেন, আমার বাড়ির বাইরে বিএসএফের তিন জওয়ান দাঁড়িয়ে আছেন। কে পাঠাল জিজ্ঞেস করলে তাঁরা জানান, বারাখাম্বা রোড পুলিশ স্টেশন থেকে তাঁদের পাঠানো হয়েছে। উদ্দেশ্য আমাকে নিরাপত্তা দেওয়া।  মহুয়া তাঁদের জানিয়ে দেন, তিনি স্বাধীন ভারতের … Read more