Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
24 July 2026

গরু ও কয়লা পাচার চক্রের বিরুদ্ধে রাজ্যজুড়ে ব্যাপক অভিযান সিবিআইয়ের নেতৃত্বে একাধিক কেন্দ্রীয় সংস্থার

তিন দফতর কলকাতা সহ রাজ্যের অন্তত ২৫-৩০ টি জায়গায় একসঙ্গে অভিযান চালায়

গরু ও কয়লা পাচার চক্রের বিরুদ্ধে রাজ্যজুড়ে ব্যাপক অভিযান সিবিআইয়ের নেতৃত্বে একাধিক কেন্দ্রীয় সংস্থার

গরু ও কয়লা পাচার চক্রের বিরুদ্ধে একসঙ্গে ব্যাপক অভিযানে নামল একাধিক কেন্দ্রীয় সংস্থা। সূত্রের খবর, বৃহস্পতিবার সিবিআই, ইনকাম ট্যাক্স এবং এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট, তিন দফতর কলকাতা সহ রাজ্যের অন্তত ২৫-৩০ টি জায়গায় একসঙ্গে অভিযান চালায়। বহু নথি ও নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর। এই দুই চক্রের সঙ্গে রাজ্যের কোনও রাজনৈতিক নেতা ও প্রশাসনিক কর্তা জড়িত কিনা তাও খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিরা।

গরু পাচারের সঙ্গে যুক্ত অভিযোগে এনামূল হক মামলা নতুন করে চালু করেছে সিবিআই। এই মামলায় ইতিমধ্যেই সিবিআই কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে। পাশাপাশি, বিএসএফের একাধিক অফিসারের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। সেই ঘটনারই তদন্তে এদিন কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে সিবিআই। সূত্রের খবর, পূর্ব কলকাতার এক বহুতলে সিবিআই অফিসাররা হানা দেন, সেখানে এক নির্মাণ সংস্থার অফিস রয়েছে। এই নির্মাণ সংস্থার মালিকের সঙ্গে এনামূল হকের যোগাযোগের প্রমাণ মিলেছে। গরু পাচার কাণ্ডে রাজ্যের একাধিক পুলিশ কর্তারও যোগ রয়েছে বলে সিবিআই সূত্রের খবর।

অন্যদিকে, এদিন ইনকাম ট্যাক্স এবং ইডি একসঙ্গে তল্লাশি চালিয়েছে কয়লা পাচার চক্রের সন্ধানে। সূত্রের খবর, পুরুলিয়া, আসানসোল, রানিগঞ্জ এবং কলকাতার কিছু নির্দিষ্ট জায়গায় এদিন তল্লাশি চালানো হয়েছে। কয়লা পাচারের সঙ্গে যুক্ত একাধিক ব্যবসায়ীর ডেরায় তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত হয়েছে প্রচুর কাগজপতর। কয়লা পাচারকারীদের এই চক্রের সঙ্গে অনেক প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তির যোগ রয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: SSC গ্রুপ-ডি নিয়োগ নিয়ে ফের দায়ের মামলা, সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেলেন বিতর্কিত চাকরি প্রাপকরা 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের মধ্যেই রাজ্যজুড়ে গরু ও কয়লা পাচারের সঙ্গে যুক্তদের ডেরায় একযোগে কেন্দ্রীয় সংস্থার হানা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সিবিআই সূত্রে খবর, একাধিক গুরুত্বপূর্ণ নথি ইতিমধ্যেই বাজেয়াপ্ত হয়েছে। সেই নথির ওপর ভিত্তি করেই নির্দিষ্ট মামলা করা হচ্ছে।

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal