Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
12 July 2026

চারু মজুমদারে জন্মশতবর্ষ উপলক্ষ্যে আলোচনাসভা, মুক্ত চিন্তার পক্ষে সওয়াল, দেখুন ফটো গ্যালারি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষও

চারু মজুমদারে জন্মশতবর্ষ উপলক্ষ্যে আলোচনাসভা, মুক্ত চিন্তার পক্ষে সওয়াল, দেখুন ফটো গ্যালারি

ভারতের বহুধাবিভক্ত কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসে চারু মজুমদার বোধহয় সবথেকে চর্চিত এবং সমালোচিত নাম। এ বছর তাঁর জন্মশতবর্ষ। বিভিন্ন প্রগতিশীল গণআন্দোলন কর্মী এবং বিপ্লবী ছাত্র শ্রমিক কৃষক সংগঠনে উদ্যোগে গড়ে ওঠা ‘চারু মজুমদারের জন্মশতবর্ষ উদযাপন’ কমিটি চারু মজুমদারের জন্মশতবর্ষ ও ৪৭তম শহিদ দিবস উপলক্ষ্যে ২৭ শে জুলাই, শনিবার ফুলবাগান সুকান্ত মঞ্চে আয়োজন করল ‘চারু মজুমদারের রাজনীতি ইতিহাস ও উত্তরাধিকার’ শীর্ষক আলোচনাসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সারা ভারত এবং বাংলার সুপরিচিত বিভিন্ন সাহিত্যিক, রাজনৈতিক মানবাধিকার কর্মী এবং শিল্পী যোগ দেন উক্ত অনুষ্ঠানে।

স্বাধীন সামাজিক আন্দোলনের কর্মী ও ইপিডাব্লু র পূর্বতন সম্পাদক এবং ‘ইন্ডিয়া আফটার নকশালবাড়ি’ বইয়ের লেখক বার্নাড ডিমেলো আলোচনা করেন এই ফ্যাসিবাদী সময়ে দাঁড়িয়ে চারু মজুমাদের চিন্তাধারা কত বেশি প্রাসঙ্গিক তা নিয়ে।

আরও পড়ুন: প্রায় ৭ হাজার মানুষের জমায়েত হাওড়ায়, আদিবাসীদের মিছিলে স্তব্ধ হাওড়া ব্রিজ

দীর্ঘদিনের কৃষক আন্দোলনের কর্মী ও সংগ্রামী কৃষক মঞ্চের নেতা চণ্ডী সরকার ইতিহাসের অধ্যাপক এবং নকশালবাড়ি আন্দোলন ইতিহাস নিয়ে লেখা নানা বইয়ের লেখক ও মানবাধিকার কর্মী অমিত ভট্টাচার্য আলোচনাসভায় বক্তব্য পেশ করেন।
ঝাড়খণ্ডের শ্রমিক মুক্তি সমিতি র সম্পাদক বাচ্চাপ্রসাদ সিং ঝাড়খণ্ডের শ্রমিক আন্দোলন নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন: চতুর্থ দফায় হুগলির ১০ আসনে ভোট, ২০১৬ আর ‘১৯ এর ভোটে কী ফলাফল ছিল?

অনুষ্ঠানে গান পরিবেশন করেন গণসংগীতের দল লাল-on, ছাত্র সংগঠন ইউএসডিএফ এর সাংস্কৃতিক কর্মীরা, নারী অধিকার সংগঠন নারী চেতনার কর্মীরা। হলদিয়ার শ্রমিকরা পরিবেশন করেন বাউলাঙ্গে গণসংগীত। সভাস্থলের একাধারে ছিল চারু মজুমদার ও নকশালবাড়ি আন্দোলনের দুষ্প্রাপ্য কিছু ছবির প্রদর্শনী এবং বইয়ের স্টল।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal