Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
23 June 2026

খারাপ আবহাওয়া এবং বৃষ্টিপাতের জেরে দিঘায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক বাতিল।

নবান্ন থেকে রাজ্যের আবহাওয়া পরিস্থিতির ওপর  নজর রাখতে দিঘার প্রশাসনিক বৈঠক বাতিল করলেন মুখ্যমন্ত্রী

খারাপ আবহাওয়া এবং বৃষ্টিপাতের জেরে দিঘায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক বাতিল।

মঙ্গলবার দিঘা সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দিঘাতে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উভয় জেলার যৌথ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কলকাতায়সহ দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির জেরে নবান্ন থেকেই সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখবেন মুখ্যমন্ত্রী। তাই এই বৈঠক বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর। আগামী ২৮ জুন এই দুই জেলাকে নিয়ে যৌথ প্রশাসনিক বৈঠক হতে পারে বলে নবান্ন সূত্রে খবর। সোমবার থেকেই দক্ষিণবঙ্গসহ কলকাতায় শুরু হয়েছে টানা বৃষ্টি। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য খোলা হয়েছে কন্ট্রোলরুম। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৩ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতায়, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, জানাল আবহাওয়া দফতর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *