Gold ₹144,700/10g
Silver ₹242.17/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
14 June 2026

মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে শুধু নেগেটিভ প্রচার করছে কিছু সংবাদমাধ্যম, ফের মিডিয়াকে নিশানা মুখ্যমন্ত্রীর

কোভিড ওয়ারিয়রদের সম্মানজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে শুধু নেগেটিভ প্রচার করছে কিছু সংবাদমাধ্যম, ফের মিডিয়াকে নিশানা মুখ্যমন্ত্রীর

‘আর্টিফিশিয়াল ক্রাইসিস’ তৈরি করবেন না। এ রাজ্যে গণতন্ত্র বেশি বলেই এমনটা হয়, ফের সংবাদমাধ্যমকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। তাঁর অভিযোগ, শুধুমাত্র খবরের জন্য কোনও কোনও সংবাদমাধ্যম করোনা নিয়ে নেতিবাচক প্রচার চালিয়ে যাচ্ছে। কিছু বিরোধী রাজনৈতিক দল ‘নোংরা রাজনীতি’ করছে। আর সেটা হচ্ছে এ রাজ্যে গণতন্ত্র বেশি বলেই, মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির।

বুধবার নবান্ন সভাঘরে ভার্চুয়াল মিটিং থেকে মমতার ক্ষোভ, রাজ্যের করোনা পরিস্থিতি থেকে আমফান ঘূর্ণিঝড়ের ত্রান বিলির বিচ্ছিন্ন ঘটনা নিয়ে এক শ্রেণির সংবাদমাধ্যম নাগাড়ে নেতিবাচক প্রচার চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায়, তাড়াহুড়োয় ত্রাণ বিলি করতে গিয়ে কিছু ভুলচুক হয়েছে। তেমনই করোনা চিকিৎসার ক্ষেত্রেও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। কিন্তু তা নিয়ে অযথা মানুষের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা করা হচ্ছে। সংবাদমাধ্যম নিজেদের কর্তব্য পালন করছে না। সেই সঙ্গে কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, আমরা বিজেপির মতো অ্যাডভাইজরি দিই না সংবাদমাধ্যমের মুখ বন্ধ করতে। কিন্তু সংবাদমাধ্যমের কাছে আমার আবেদন মানুষের মধ্যে আর আতঙ্ক ছড়াবেন না।

সংবাদমাধ্যমের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলিকেও নিশানা করেন মমতা। বলেন, এই কঠিন পরিস্থিতির মধ্যে নোংরা রাজনীতি করতে চাইছে কিছু রাজনৈতিক দল। তাঁরা আগে নিজের দিকে তাকান।

আরও পড়ুন: বাড়ছে করোনা সংক্রমণ! এবার সংক্রমিত হলেন কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ!

মমতা জানান, করোনা টেস্টিং আরও বাড়ানো হচ্ছে। তাই আগামী কিছুদিন করোনার সংখ্যা আরও বাড়তে পারে। সাধারণ মানুষের উদ্দেশে মমতার বার্তা, অফিস, বাজার যেখানেই যান সজাগ থাকুন। কোনও ম্যাজিকের সাহায্যে এই মহামারি রুখে দেওয়া সম্ভব নয়, সচেতনতা দিয়ে সংক্রমণ কমাতে হবে।

করোনার বিরুদ্ধে সামনে থেকে যাঁরা লড়াই করছেন, সেইসব চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আমলা, পুলিশ অফিসার ও কর্মীকে সম্মান জানিয়ে এদিন শংসাপত্র ও মেডেল তুলে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, করোনার বিরুদ্ধে লড়তে গিয়ে এ পর্যন্ত রাজ্যের ৪১৫ জন কোভিড ওয়ারিয়র সংক্রমিত হয়েছেন। যাঁদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবার প্রতি ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি একটি করে সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার।

 

আরও পড়ুন: বাংলার যুবশক্তি কর্মসূচিতে শুরুতেই বিপুল সাড়া, ধন্যবাদ অভিষেকের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal