Take a fresh look at your lifestyle.

কিছুটা স্বস্তি, কোভিড সংক্রমণ কিছুটা কমল কলকাতায়, ২৪ ঘণ্টায় বাংলায় সংক্রমিত ১৮,৮০২ জন  

106

স্বস্তি। গত ২৪ ঘণ্টায় রাজ্যের কোভিড গ্রাফ সামান্য ঊর্ধ্বমুখী। আরও স্বস্তির খবর সংক্রমণ কিছুটা কমেছে কলকাতায়। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা সংক্রমিত হয়েছেন ১৮,৮০২ জন। মৃত্যু হয়েছে ১৯ জনের। কলকাতায় একদিনে আক্রান্তের সংখ্যা ৭,৩৩৭ জন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথারীতি উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমান।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮,১১২ জন। কেন্দ্রের এক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, আক্রান্তদের ৭০ শতাংশের শরীরেই বাসা বেঁধেছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন। অন্যদিকে শনিবার ৫০ শতাংশ ক্রেতা নিয়ে সেলুন, বিউটি পার্লার খোলার ছাড়পত্র দিয়েছে নবান্ন।

Comments are closed.