বামেদের প্রচারে চমকের পর চমক। প্রচার থেকে শুরু করে প্রার্থী তালিকা সবেতেই চমক আনছে সংযুক্ত মোর্চা। আর ভোট প্রচারের অভিনবত্বে বাকিদের থেকে একটু হলেও এগিয়ে থাকছে বামেরা। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মাঠে ঘাটে, বাজারে প্রচারে ভালোরকম সাড়া ফেলেছে তাঁরা। এবার প্রচারের তালিকায় যোগ হল পোস্টকার্ড বিলি।
সিপিএমের কলকাতা জেলার সম্পাদক কল্লোল মজুমদার নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন এই অভিনব প্রচার সামগ্রী।
হাটে-বাজারে গেলে আপনার হাতেও উঠে আসতে পারে এই ঝলমলে পোস্টকার্ড। ঠিকানা? লেখা রয়েছে “জিনিসপত্রের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আমার, আপনার সকলের ঠিকানা সংযুক্ত মোর্চা”।


যদিও এই প্রচার পদ্ধতিকে অনেকেই বামদের সংস্কৃতি বিরুদ্ধ বলে প্রশ্ন তুলেছিলেন। সে সব মাথায় রেখে এবার এক অভিনব পদ্ধতি আনা হয়েছে প্রচারে। জিনিসপত্রের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বাজারে বাজারে চলছে এই প্রচার। যেখানে ছড়ার মাধ্যমে লেখা রয়েছে,
কৃষক বেচে দু’তিন টাকায়
বাজারে দাম ষাট টাকা
ভারত জুড়ে রাজ্য জুড়ে
মরলে চাষা খাবো কী?


পেঁয়াজের দাম ছিল ১৫ টাকা, যা ২০-তে ৬৫ টাকা।
সরষের তেলের দাম ছিল ৫২ টাকা, যা ২০ সালে ১২০ টাকায় এসে পৌঁছেছে।
মুসুর ডালের দাম ছিল ৪৮ টাকা। ২০-তে কেজি প্রতি এই ডালের দাম ১০০ টাকা।



