বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই পুজো মণ্ডপে ভিড় উপচে পড়ছে, রেকর্ড ভিড় মেট্রো রেলে
বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই পুজো মণ্ডপে ভিড় উপচে পড়ছে দর্শনার্থীদের। মেট্রোতে রেকর্ড ভিড় পঞ্চমী এবং ষষ্ঠীর দিন। প্রায় ১০ লক্ষের কাছাকাছি মানুষ শনিবার মেট্রোয় চড়েছেন। রবিবারও একই ছবি মেট্রোয়। মেট্রোর ইতিহাসে রেকর্ড ভিড় হয়েছে এবার পুজোর সময়।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে পঞ্চমীতে ৯.৮২ লক্ষ যাত্রী মেট্রোয় যাতায়াত করেছেন। গত বছর ষষ্ঠীতে ৯.৬১ লক্ষ যাত্রী যাতায়াত করেছিলেন।
সপ্তমী থেকে আবার রাতভর মেট্রো চলবে ব্লু লাইন ও গ্রিন লাইনে। যাত্রী নিরাপত্তায় অতিরিক্ত কর্মী থাকবেন ডিউটিতে।
বিভিন্ন মেট্রো স্টেশনের কাছাকাছি বড় পুজো রয়েছে। এবার লাইন দিয়ে টিকিট কাটার ঝামেলা নেই। স্মার্ট কার্ডেই যতবার খুশি যাতায়াত করতে পারছেন যাত্রীরা। ফলে বহু মানুষ এ বার পুজো স্পেশাল স্মার্ট কার্ডও কেটেছেন। টিকিটের লম্বা লাইন এড়িয়ে এ বার পুজোর মরশুমে মেট্রোয় যাতায়াত আরও সহজ হয়েছে।
Comments are closed.