Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
22 June 2026

ছত্তিসগড়ে সিআরপিএফের সঙ্গে সংঘর্ষে মৃত্যু ৪ মাওবাদীর

মৃত মাওবাদীদের থেকে দুটি বন্দুক উদ্ধার, দাবি পুলিশের

ছত্তিসগড়ে সিআরপিএফের সঙ্গে সংঘর্ষে মৃত্যু ৪ মাওবাদীর
Latehar: CRPF personnel keeping a vigil after five land mines, planted by Maoists, were recovered in Siriz at Latehar, Jharkhand on Saturday. PTI Photo(PTI4_29_2017_000054B)

লোকসভা নির্বাচনের মুখে ছত্তিসগড়ে কেন্দ্রীয় বাহিনী ও মাওবাদীর সংঘর্ষে মৃত্যু হল ৪ মাওবাদীর। ছত্তিসগড়ের সুকমা জেলার ঘটনা। সূত্রের খবর, মঙ্গলবার সকাল ৬ টা নাগাদ কমান্ডো ব্যাটেলিয়ান ফর রিসোলিউটের (কোবরা) একটি দল ছত্তিসগড়ের বিমাপুরম থেকে এক কিলোমিটার দূরে জগারগুণ্ডার গভীর জঙ্গলে মাওবাদীদের খোঁজে চিরুনি তল্লাশি চালায়। সেখানে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় সিআরপিএফ।
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর বিশেষ ইউনিটের মাওবাদীর দীর্ঘক্ষণ গুলির লড়াই চলে। সিআরপিএফের গুলিতে ৪ জন মাওবাদীর মৃত্যু হয় বলে খবর। সিআরপিএফের দাবি, মাওবাদী পোশাকে ৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে একটি ইনসাস রাইফেল ও দুটি ৩০৩ রাইফেল। লোকসভা ভোটের মুখে মাওবাদীরা বড়সড় নাশকতার ছক কষছিল বলে অনুমান করছে পুলিশ। এখনও কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি জারি রয়েছে ওই এলাকায়।

আরও পড়ুন: ইন্ডেন গ্যাসের ৬৭ লক্ষ গ্রাহকের আধার তথ্য ফাঁস! রিপোর্ট আন্তর্জাতিক পোর্টাল TechCrunch এর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation