Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 June 2026

ফাঁদ পেতে কোটি কোটি টাকা প্রতারণা, নবান্নের প্যাড ছাপিয়ে জালিয়াতি, ভুয়ো IAS দেবাঞ্জন কাণ্ডে সামনে আসছে বিস্ফোরক তথ্য

ফাঁদ পেতে কোটি কোটি টাকা প্রতারণা, নবান্নের প্যাড ছাপিয়ে জালিয়াতি, ভুয়ো IAS দেবাঞ্জন কাণ্ডে সামনে আসছে বিস্ফোরক তথ্য

ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবকে নিয়ে জমে উঠেছে বঙ্গ রাজনীতি। পেঁয়াজের খোসার মতো ক্রমশ উন্মোচিত হচ্ছে এক একটি পরত, উঠে আসছে প্রতারণায় অভিযুক্ত দেবাঞ্জনের একের পর এক কীর্তি! জানা যাচ্ছে, শহরে কোটি টাকার বেশি অর্থের প্রতারণা করেছে এই ব্যক্তি। নবান্নের ভুয়ো প্যাড ছাপিয়েও প্রতারণা করেছে দেবাঞ্জন দেব। 

কসবা থানায় দেবাঞ্জন দেবের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছেন ২ ব্যবসায়ী। তাঁদের মধ্যে একজন ৯০ লক্ষ টাকা ঠকেছেন, অন্যজনকে ফাঁদে ফেলে ২৬ লক্ষ টাকা হাতিয়েছে দেবাঞ্জন দেব বলে কসবা থানায় অভিযোগ দায়ের হয়েছে। 

জানা গিয়েছে, নির্মাণ ব্যবসায়ী ২ ব্যক্তির সঙ্গে দেবাঞ্জন দেব যোগাযোগ করেন। নিজের পরিচয় দেন পুরসভার যুগ্ম কমিশনার হিসেবে। করোনা পর্বে যখন নির্মাণ কাজ বন্ধ তখন ওই নির্মাণ ব্যবসায়ীদের মাস্ক ও পিপিই কিটের ব্যবসায় নামার পরামর্শ দেন দেবাঞ্জন। এমন কী উৎপাদিত মাস্ক, পিপিই কিনে নেন দেবাঞ্জন। এভাবে ভরসা জেতার পর পুরসভার টেন্ডার পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ৯০ লক্ষ টাকা নেন ভুয়ো যুগ্ম কমিশনার দেবাঞ্জন দেব। অন্যজনের কাছ থেকেও ২৬ লক্ষ প্রতারণার অভিযোগ দেবাঞ্জন দেবের বিরুদ্ধে। 

আরও পড়ুন: নূপুর-নবীনদের মন্তব্যের তীব্র নিন্দা করে ট্যুইট, দুই বিজেপি নেতানেত্রীকে গ্রেফতারের দাবি জানালেন মুখ্যমন্ত্রী 

এদিকে অভিযুক্ত দেবাঞ্জন দেবের বিরুদ্ধে নবান্নের প্যাড জাল করেও প্রতারণার অভিযোগ উঠেছে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের নামে বিজ্ঞপ্তি দেয় দেবাঞ্জন দেব। এভাবে নিজের নিরাপত্তায় অবসরপ্রাপ্ত বিএসএফ অফিসারকে নিয়োগ করে সে। প্রতারিত সেই অবসরপ্রাপ্ত বিএসএফ অফিসার একজন জাতীয় স্তরের প্রাক্তন সাঁতারু। জানা গিয়েছে মাসিক ৫২ হাজার টাকা ভাড়ায় একটি বিলাসবহুল গাড়ি ভাড়া নিয়ে ঘুরে বেড়াত দেবাঞ্জন দেব। ৬ মাসের চুক্তিতে গাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল। এক্ষেত্রেও জাল কাগজপত্র দেয় দেবাঞ্জন। 

পুলিশে ধরা পড়ার পর থেকেই বেরিয়ে আসছে একের পর এক প্রতারণার ঘটনা। বাদ নেই রাজনীতিও। শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আচমকা বিজেপি বিধায়ক-নেতাদের নিয়ে হাজির হন স্বাস্থ্য ভবনে। কেন এমন সারপ্রাইস ভিজিটের কারণ হিসেবে নন্দীগ্রামের বিধায়ক বলেন, আচমকা না এলে স্বাস্থ্য সচিবের দেখা পেতাম না। বিজেপি টিকা কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। 

এদিকে তালতলায় রবীন্দ্রনাথ ঠাকুরের মুর্তির তলায় কলকাতা পুরসভার ফলকে সাংসদ, মেয়র, বিধায়কের পাশাপাশি ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের নাম খোদাই করা আছে। প্রতারণার পর্দাফাঁস হতেই কালো কালিতে নাম মোছার চেষ্টা হয়েছে। শুক্রবার পুরসভার অন্যতম প্রশাসক অতীন ঘোষ জানান, ওই অনুষ্ঠানে আদৌ তাঁরা যাননি। যে গ্রন্থাগারের উদ্যোগে মুর্তি প্রতিষ্ঠা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তারা স্থানীয় কাউন্সিলারকে আমন্ত্রণ করেননি। প্রতিবাদস্বরূপ মেয়র থেকে সাংসদ, বিধায়ক, কেউই যাননি। তবে বিতর্ক সামনে আসার পর ওই ফলক ভেঙ্গে ফেলা হবে বলে জানিয়েছেন অতীন ঘোষ। জানা গিয়েছে দেবাঞ্জন দেবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন, বিধায়ক নয়না ব্যানার্জি, লাভলি মৈত্র। 

আরও পড়ুন: ফের ফেসবুক পোষ্ট বাবুল সুপ্রিয়র, এবার নিশানা দিলীপ ঘোষ ও কুণাল ঘোষকে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal