Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
20 June 2026

কংগ্রেসের সঙ্গে জোট ইস্যুতে সিপিএমকে আক্রমণ ফরওয়ার্ড ব্লক রাজ্য সম্পাদকের

জোট নিয়ে ফের বিবাদ বামফ্রন্টের অন্দরে

কংগ্রেসের সঙ্গে জোট ইস্যুতে সিপিএমকে আক্রমণ ফরওয়ার্ড ব্লক রাজ্য সম্পাদকের

পঞ্চায়েত ভোটে কংগ্রেসের সঙ্গে জোট করার ক্ষেত্রে বামফ্রন্টকে এড়িয়ে একতরফা সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। এরকম চলতে থাকলে ভেঙে যাবে বামফ্রন্ট। বুধবার এক সাংবাদিক বৈঠকে এভাবেই ফ্রন্ট শরিক সিপিএমকে আক্রমণ করেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে বামফ্রন্টকে এড়িয়ে নিচুতলায় কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছিল সিপিএম। এর ফলে অনেক জায়গায় কংগ্রেস লাভবান হলেও ক্ষতি হয়েছে সিপিএম এবং ফ্রন্টের শরিকদের। তাঁর কথায় মালদহ, পুরুলিয়া ও মুর্শিদাবাদে ফরওয়ার্ডকে না জানিয়েই কংগ্রেসের সঙ্গে জোট করেছিল সিপিএম।

আরও পড়ুন: দেখা হতেই রেণুকে জড়িয়ে ধরলেন মুখ্যমন্ত্রী; ফেসবুকে লিখলেন, ‘তোমার জন্য আমি গর্বিত’ 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *