কতজন মারা গিয়েছেন, সেই তত্ত্ব নিয়ে আলোচনা করে কী লাভ যখন মৃতদের ফেরার আর আশা নেই? প্রশ্ন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের। তিনি বলেন, আমাদের এই মুহূর্তে উচিত যাঁরা সংক্রমিত তাঁদের সুস্থ করা।
সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারের হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেন, এই ভয়াবহ পরিস্থিতিতে পরিসংখ্যান নিয়ে লড়াই করার সময় নেই। রাজ্যের মানুষকে করোনা মুক্ত করাই আমাদের মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত।
হরিয়ানা সরকারের বিরুদ্ধে অভিযোগ, দৈনিক বুলেটিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতের যে সংখ্যা দিচ্ছে, বাস্তবে মৃতের সংখ্যা তার চেয়ে বহুগুণ বেশি। এই অভিযোগের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যত চিৎকার করুন, যাঁরা মারা গিয়েছেন তাঁরা আর ফিরে আসবেন না। আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করেছি তাঁদের বাঁচাতে। মৃতের সংখ্যা বেশি না কম এই নিয়ে অহেতুক তর্কের মানে হয় না।
আরও পড়ুন: শান্তিনিকেতনে মোদি-হাসিনা-মমতা
#WATCH | Haryana CM Manohar Lal Khattar says, "Iss sankat (#COVID19) mein humko data ke saath nahi khelna hai. We should focus on seeing how people can recover. The dead won't resurrect with furore over it. There is no point in a debate over the number of deaths…" (26.04) pic.twitter.com/27Kh9k0r6c
— ANI (@ANI) April 27, 2021
আরও পড়ুন: ‘হলফনামায় সম্পত্তি গোপন করেছেন মোদী’, তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা
সোমবার হরিয়ানায় করোনায় মৃত্যুর সংখ্যা সবথেকে বেশি। সেখানকার রাজ্য সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, এদিন করোনা আক্রান্ত হয়ে ৭৫ জনের মৃত্যু হয়েছে। হরিয়ানায় সোমবার নতুন পজেটিভ কেসের সংখ্যা ১১,৫০৪ জন।