Take a fresh look at your lifestyle.

করোনায় আক্রান্ত হাওড়া জেলা হাসপাতালের সুপার, ভর্তি এমআর বাঙুর হাসপাতালে

114

এবার করোনায় আক্রান্ত হলেন হাওড়া জেলা হাসপাতালের সুপার। তাঁকে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লালারসের নমুনা পরীক্ষার পর তাঁর কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। হাওড়া জেলার একাধিক প্রশাসনিক কর্তাকে পাঠানো হয়েছে গৃহ পর্যবেক্ষণে। বৃহস্পতিবার বিকেলে নবান্নের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাওড়া জেলা হাসপাতালের সুপারের করোনা আক্রান্ত হওয়ার কথা জানান।
কিছুদিন আগে হাওড়া হাসপাতালে করোনায় আক্রান্ত এক মহিলা ভর্তি হন। তাঁর মৃত্যুর পর ওই হাসপাতালের নার্স, স্বাস্থ্যকর্মী এবং কয়েক জন চিকিৎসককে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল। তাঁদের দেখতে গিয়েছিলেন হাসপাতালের সুপার।
সূত্রের খবর, হাওড়া হাসপাতালের সুপারের করোনা পজিটিভ রিপোর্ট ধরা পড়ার পর তিনি যাঁদের সঙ্গে দেখা করেছিলেন, যাঁদের সংস্পর্শে এসেছিলেন, তাঁদেরও হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

 

Comments are closed.