তৃণমূলের চেয়ারপার্সন হিসেবে আই প্যাক দপ্তরে গিয়েছি, কোনও অন্যায় করিনি, মমতা বন্দ্যোপাধ্যায়
আবার জিতবে বাংলা কর্মসূচি থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডির অনৈতিক হানার প্রতিবাদে যাদবপুরের এইট-বি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিলে হেঁটেছেন তৃণমূল নেত্রী। মিছিল শেষে হাজরা মোড়ে সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের পরবর্তী গন্তব্য দিল্লির নির্বাচন কমিশন।
এদিকে সল্টলেকের আইপ্যাক দপ্তর এবং লাউডন স্ট্রিটে ভোটকুশলি সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি অভিযানের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল তৃণমূল। ইডির তল্লাশির মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে যান এবং ফাইল, নথিপত্র বার করে আনেন। এমনটাই অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সেই কারণে তদন্তে বাধা দেওয়ার অভিযোগে ইডিও হাইকোর্টে মামলা দায়ের করে।শুক্রবার বেলা আড়াইটে থেকে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই দুই মামলার শুনানি হওয়ার কথা ছিল। সেই কারণে আদালত চত্বরে ভিড় বাড়ছিল সকাল থেকেই। সেই মামলা ১৪ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দিয়েছেন বিচারপতি।
এদিন মুখ্যমন্ত্রী বলেন তৃণমূল নেত্রী হিসেবে তিনি আই প্যাক দপ্তরে গিয়েছেন, তিনি কোনও অন্যায় করেননি।
Comments are closed.