Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

ফের ফিক্সড ডিপোজিটে সুদ কমাল এসবিআই, প্রবীণ নাগরিকদের জন্য কমল সুদের হার

এর পর অন্যান্য ব্যাঙ্কও সুদের হার কমাতে পারে

ফের ফিক্সড ডিপোজিটে সুদ কমাল এসবিআই, প্রবীণ নাগরিকদের জন্য কমল সুদের হার

এক মাসের মধ্যে দ্বিতীয়বার ফিক্সড ডিপোজিটে (এফডি) সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। এফডি-তে নতুন সুদের হার চালু হল ১০ মার্চ থেকে।

আরও পড়ুন: ৯ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে; অফিসারদের দোষ নেই, ওঁরা চাপে আছে, ইডির অফিস থেকে বেরিয়ে বললেন অভিষেক

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক গত ১০ ফেব্রুয়ারি স্থায়ী আমানতে সুদের হার কমানোর কথা ঘোষণা করেছিল। এফডি-তে এই নয়া সুদের হার নতুন ডিপোজিট এবং যাঁরা পুনর্নবীকরণ করবেন উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
এই নতুন ঘোষণার পর, ১০ মার্চ থেকে এসবিআইয়ে ৭ দিন থেকে ৪৫ দিনের স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার হচ্ছে ৪ শতাংশ, যা আগে ছিল ৪.৫ শতাংশ। এক বছর থেকে পাঁচ বছরের পর্যন্ত এফডি-তে নয়া সুদের হার হচ্ছে ৫.৯ শতাংশ, যা আগে ছিল ৬ শতাংশ। পাঁচ বছর থেকে ১০ বছর পর্যন্ত স্থায়ী আমানতের ক্ষেত্রেও ৬ শতাংশ থেকে ৫.৯ শতাংশ করা হয়েছে সুদের হার।
এসবিআই জানাচ্ছে, প্রবীণ নাগরিকরা অন্যান্যদের থেকে যেমন ৫০ বেসিস পয়েন্টে বেশি সুদ পেতেন তেমনটাই পাবেন। ২ কোটি টাকার নীচে থাকা স্থায়ী আমানতের ক্ষেত্রে এই নয়া সুদের হার প্রযোজ্য হবে বলে জানায় এসবিআই।
এদিকে এসবিআই-এর ফিক্সড ডিপোজিটে নয়া সুদের হার ঘোষণার পর অন্যান্য ব্যাঙ্কও সুদের হার কমাতে পারে। এসবিআইর সঙ্গে একইদিনে ব্যাঙ্ক অফ বরোদা তাদের নয়া সুদের হার ঘোষণা করেছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation