Take a fresh look at your lifestyle.

আসানসোল পুরসভার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা জিতেন্দ্র তেওয়ারির! এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে?

এবার সম্ভবত তৃণমূল ছাড়ছেন আসানসোলের বিধায়ক এবং পুরসভার চেয়ারম্যান জিতেন্দ্র তেওয়ারি। বৃহস্পতিবার দুপুরে আসানসোল পুরসভার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন তিনি। তিন দিন আগেই দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন জিতেন্দ্র তেওয়ারি। জল্পনা তৈরি হয়েছিল তাঁর দল ছাড়া নিয়ে। সূত্রের খবর, জিতেন্দ্র তেওয়ারি শুভেন্দু অধিকারীর সঙ্গেই বিজেপিতে যোগ দেবেন।

শনিবার অমিত শাহের রাজ্য সফরে শুভেন্দু অধিকারী সহ একাধিক তৃণমূল নেতা ও বিধায়ক বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর। বুধবারই বর্ধমানে গিয়ে জিতেন্দ্র তেওয়ারি মিটিং করেন শুভেন্দু অধিকারীর সঙ্গে।

 

Comments are closed.