Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

খাগড়াগড় কাণ্ডে সাজা ঘোষণা, আমিনা-রাজিয়ার ৬ বছরের জেল, বাকি ১৭ জনের ৮ থেকে ১০ বছরের কারাদণ্ড

ঘটনার ৫ বছর পর সাজা ঘোষণা

খাগড়াগড় কাণ্ডে সাজা ঘোষণা, আমিনা-রাজিয়ার ৬ বছরের জেল, বাকি ১৭ জনের ৮ থেকে ১০ বছরের কারাদণ্ড

খাগড়াগড়কাণ্ডে সাজা ঘোষণা করল আদালত। দোষী সাব্যস্ত ১৯ জনের মধ্যে আমিনা বিবি এবং রাজিয়া বিবিকে ৬ বছরের কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। বাংলাদেশের বাসিন্দা ৪ দোষীকে ১০ বছরের কারাদণ্ড। সাজার মেয়াদ শেষ হলে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। বাকিদের ৬ থেকে ৮ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার এই ১৯ জন নিজেদের দোষ কবুল করে।

আরও পড়ুন: প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান, ‘স্লোগান দেওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার’, বললেন ফিরহাদ হাকিম

২০১৪ সালের ২ রা অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে মৃত্যু হয়েছিল সাকিল গাজি নামে ব্যক্তির। তারপর ঘটনার তদন্তভার যায় এনআইএর হাতে। এনআইএ মোট ৩১ জনকে এই ঘটনায় গ্রেফতার করে। শেষপর্যন্ত ঘটনার ৫ বছর পর ১৯ জন দোষীর সাজা ঘোষণা করল আদালত।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal