কসবাকাণ্ডে নির্যাতিতার নাম, পরিচয় প্রকাশ করা হলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি কলকাতা পুলিশের
কসবার ল’ কলেজে গণধর্ষণের ঘটনায় নির্যাতিতার পরিচয় প্রকাশ করার বিষয়ে নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ জানিয়েছে, যাঁরা নির্যাতিতার পরিচয় প্রকাশ করছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে।
নির্দেশিকা জারি করে কলকাতা পুলিশ জানিয়েছে, কসবাকাণ্ডে অনেকেই নির্যাতিতার নাম, পরিচয় এবং তাঁর গোপন নথি নানা উপায়ে প্রকাশ করার চেষ্টা করছে। তা গুরুতর আইন লঙ্ঘন। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, যাঁরা এই ধরনের কাজের সঙ্গে জড়িত বা কেউ যদি ফের এই ধরনের কাজ করেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে।
Comments are closed.