Take a fresh look at your lifestyle.

ফের নিম্নচাপের পূর্বাভাস, রবিবার থেকে কলকাতা এবং গোটা রাজ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

সপ্তাহের শেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ফের ফিরছে বৃষ্টি। শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।
শুক্রবার দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশের সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি ক্রমশ এগিয়ে আসছে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। যার জেরে উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ উত্তরের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং-সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।
শনিবার দুপুরের পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা ছিল। আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো বাতাস। ২১ জুলাই, সোমবার শহীদ দিবসে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। তবে কোনও কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার পর্যন্ত দক্ষিণঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্ত ভাবে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Comments are closed.